ইন্দোনেশিয়ায় বিশ্বের ‘বৃহত্তম একদিনের নির্বাচন’ শুরু
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আকারে এটি বিশ্বের বৃহত্তম একদিনের নির্বাচন। ভোট দিচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশটির ২০ কোটিরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইন্দোনেশিয়া আকারে বিশাল দেশ। অন্তত ১৭০০ দ্বীপ নিয়ে গঠিত। ১৫০টিরও বেশি ভাষা প্রচলিত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান এই দেশটিতে। বিবিসি জানিয়েছে, এক প্রান্ত থেকে যদি শুরু করে পুরো ইন্দোনেশিয়া ভ্রমণ করলে তা ইউরোপ ভ্রমণের সমান হয়ে যাবে।
দেশটিতে তিনটি টাইম জোন রয়েছে। প্রতিটি জোনেই ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। ভোট কেন্দ্রগুলোকে ব্যালট পেপার ও ব্যাল্ট বাক্স নেয়া হয় ঘোড়ার গাড়ি, নৌকা ও মোটার সাইকেলে করে। আরও কিছু প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটেও সেগুলো পৌঁছে দেওয়া হয়।
প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ছাড়াও প্রায় ২০ হাজার জাতীয়, প্রাদেশিক ও আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচন করবে ভোটাররা। দেশটির পার্লামেন্টের ৫৮০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮টি রাজনৈতিক দলের অন্তত ১০ হাজার প্রার্থী।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে জাতীয় নির্বাচন হয় কয়েক সপ্তাহ ধরে। কিন্তু ইন্দোনেশিয়ায় হয় একদিনে। সে কারণেই একে একদিনের নির্বাচন বলে। ২০১৯ সালে নির্বাচনী কাজের চাপে মারা গেছে অন্তত ৮১৯ জন কর্মী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)