সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
সোমবার (২৪ আগস্ট) দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় প্রদান করেন। হাসুনকে সহিংসতায় উসকানি দেয়া, হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র্যান্ড মুফতি ছিলেন হাসুন। ২০২৫ সালের মার্চে দামেস্ক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ জুন তার বিচার শুরু হয়েছিল।
হাসুনকে বিভিন্ন অভিযোগে কয়েক মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এর মধ্যে হত্যাকাণ্ডে উসকানির দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে চালিয়ে যেতে উসকানির দায়ে দোষী সাব্যস্ত করে বিচারক তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেন।
বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান বলেন, আসাদের শাসনামলে সামরিক ও নিরাপত্তা অভিযানগুলোতে ধর্মীয় বৈধতা প্রদানের জন্য হাসুন এবং তার নেতৃত্বাধীন সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানটিকে ব্যবহার করা হয়েছিল। নিজের বক্তব্যের মাধ্যমে বেসামরিক এলাকায় ব্যারেল বোমার ব্যবহারকেও বৈধতা দিয়েছিলেন তিনি। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, হাসুন তার ধর্মীয় আলোচনায় সিরিয়ার সামরিক কর্মকর্তা ও সৈন্যদের দেশের বিরোধীদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়া সিরিয়ার গণমাধ্যমের মাধ্যমে তিনি পূর্ব আলেপ্পোর বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন।
যেসব এলাকা থেকে গোলাবর্ষণ করা হতো, সেসব এলাকাকে ‘নিশ্চিহ্ন ও ধ্বংস’ করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ইদলিবের জনগণকে হত্যা ও বাস্তুচ্যুতির হুমকিও দিয়েছিলেন।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।