মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ইউরোপ-অস্ট্রেলিয়ায়ও ছড়িয়ে পড়লো দখলদার ইসরায়েলবিরোধী বিক্ষোভ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, রাত ১:৫৬
ইউরোপ-অস্ট্রেলিয়ায়ও ছড়িয়ে পড়লো দখলদার ইসরায়েলবিরোধী বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া গণবিক্ষোভে ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে মার্কিন সরকারকে। এরই মধ্যে মার্কিন শিক্ষার্থীদের এ বিক্ষোভ এখন ছড়িয়ে পড়ছে ব্রিটেন, ইউরোপ ও অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও।
বিক্ষোভের জেরে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরো ভবন দখল করে রেখেছে।
নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীরা অবজ্ঞাসূচক ‘বু’ শব্দ করার পাশাপাশি জোরে চিৎকার করে প্রতিবাদ জানান।
সিইউএনওয়াই বিক্ষোভের ছাত্র সংগঠক গ্যাবি বলেছে, ফিলিস্তিনের পক্ষে তরুণ-তরুণীদের এ সমাবেশ দেখতে বেশ লাগছে। সে আরও বলেছে, অবশেষে তরুণ প্রজন্ম জেগে উঠতে শুরু করেছে। তারা এখন দখলদার ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবি করছে।
যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্রই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দমাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেক স্থানে পুলিশকে বেশ আগ্রাসী ভূমিকা নিতে দেখা গেছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাকাল্টি সদস্যদেরও পুলিশ আটক করেছে।
এরই মধ্যে এই বিক্ষোভ কানাডার এক বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দখলদার ইসরায়েলবিরোধী বিক্ষোভ। মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের মিল রেখে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভের পর এখন আন্দোলন গতি পাচ্ছে ফ্রান্সেও:
বিগত প্রায় সাত মাস ধরে চলতে থাকা গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে তাঁবু স্থাপন করেছেন যুদ্ধবিরোধী কর্মীরা। তারা জার্মান সরকারের কাছে দখলদার ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের দাবি জানিয়েছে।
প্যারিসের নামকরা সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে গত জুমুয়াবার শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কেন্দ্রীয় ক্যাম্পাসে কোনও ক্লাস হয়নি। তাই, কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয়েছে।
সুইডেনেও অনুষ্ঠিত হয়েছে গাজার যুদ্ধবিরোধী বিক্ষোভ। বিক্ষোভে জনতা ফিলিস্তিন স্বাধীন করো এবং সন্ত্রাসী ইসরায়েলকে বয়কট করো সেøাগান দিয়েছে।
এছাড়া লন্ডনের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে শত শত লোক সমাবেশে জড়ো হয়। লন্ডনের কেন্দ্রস্থলে যুদ্ধবিরোধী সমাবেশের অংশ হিসাবে পার্লার্মেন্ট হাউজের ঠিক বাইরে যুদ্ধবিরোধী সমাবেশে সবাই অংশ নেয়। এ সমাবেশের আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক জামাল বলেন, সারা যুক্তরাজ্য থেকে হাজার হাজার মানুষ এতে যোগ দেবেন বলেই তিনি আশা করেছিলেন। তিনি বলেন, আবারও আমরা দুটি বার্তা দিতে চাই। একটি হচ্ছে ফিলিস্তিনের জনগণকে আমরা আমাদের একাত্মতার বার্তা দিতে চাই। তাদের আমরা বলছি, আমরা আপনাদের দেখছি, আপনাদের শুনতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমরা রয়েছি।
জামাল বলেন, দ্বিতীয় বার্তাটি হচ্ছে ব্রিটিশ রাজনীতিবিদদের উদ্দেশ্যে। তারা যেন ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রশ্নে নিজেদের জটিল অবস্থানের সমাপ্তি ঘটায়।
গাজা যুদ্ধে সন্ত্রাসী ইসরাইলের হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিবাদে এবং ইহুদীবাদী বাহিনী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুজাহিদ সংগঠন হামাসের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ থেকে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। পাশাপাশি তারা যেসব কোম্পানি দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ত্যাগ করার দাবি জানাচ্ছে। দখলদার ইসরাইলকে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধেরও দাবি জানাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যেসব শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের প্রতিবাদে অংশ নেওয়ার জন্য বহিষ্কার বা শাস্তি দেওয়া হয়েছে তাদের সাধারণ ক্ষমার দাবি জানিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৭ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১০ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১০ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১০ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে