ইউরোপের ‘দুর্বল’ দেশ হওয়ার পথে জার্মানি
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জার্মানির অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষণও দেখা যাচ্ছে না। গত কয়েক বছরে একাধিক সংকটে ইউরোপের কেন্দ্রের এই দেশটির ব্যবসার ধরনের দুর্বলতা ফুটে উঠেছে।
চলতি শতকের শুরুর দিকে ব্যবসাবিষয়ক ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ইকোনোমিস্ট’ জার্মানির অর্থনীতি সম্পর্কে একটি রায় দিয়েছে। পত্রিকাটির মতে, জার্মানি হচ্ছে ইউরোপের ‘সিক ম্যান’।
জার্মান অর্থনীতি আবারও ধুঁকতে শুরু করেছে। টানা দুই কোয়ার্টার ধরে অর্থনৈতিক আউটপুট পড়তির দিকে। সর্বশেষ কোয়ার্টারে জার্মানির জিডিপি আগের কোয়ার্টারের মতোই স্থবির হয়ে আছে। আর সব অর্থনৈতিক সূচকও পড়তির দিকেই রয়েছে।
মিউনিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা বিষয়ক ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ক্লিমেন্স ফ্যুস্ট বলছেন, ‘জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে।’
জার্মান অর্থনীতির এই নিম্নমুখী আচরনের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলোর একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর অর্থনৈতিক নীতি। ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং অন্যরা সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি কমাতে চায়। এতে করে ঋণ নেয়াটা বিভিন্ন প্রতিষ্ঠান এবং গ্রাহকের পক্ষে আরেও ব্যয়বহুল হয়ে পড়বে। কিন্তু ধীরে হলেও তার প্রভাব পড়বে জার্মানির গুরুত্বপূর্ণ নির্মাণখাতে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন করে বিনিয়োগের আগ্রহও কমে যাবে।
গত কয়েকবছরের একাধিক সংকট জার্মানির দুর্বলতা ফুটিয়ে তুলেছে। জ্বালানি বেশি দরকার এমন প্রতিষ্ঠানগুলো জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় বিপদে পড়েছে। আর খরচ বেড়ে যাওয়ায় যেসব প্রতিষ্ঠান উৎপাদন প্রক্রিয়া অন্যত্র সরিয়ে নিয়েছে তা আর ফিরে আসছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)