ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ‘শূন্য নীতি’ প্রত্যাখ্যান ইরানের, ওয়াশিংটনকে কড়া জবাব
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইরানের ভূখ-ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের মার্কিন আহ্বান এবং ওয়াশিংটনের প্রস্তাবিত ‘বন্ধুত্বের হাত’ গ্রহণের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। গত বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের এক দূতের মন্তব্যের জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কূটনীতির আবরণে ইরানকে আসলে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা কোনোভাবেই একটি সুস্থ আলোচনার পরিবেশ হতে পারে না। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের মিশন জানায়, শূন্য সমৃদ্ধকরণ, আলটিমেটাম এবং কূটনৈতিক শব্দে মোড়ানো চাপ-এসবকে কোনোভাবেই সমঝোতা বলা যায় না। এটি মূলত ইরানকে নতজানু করার একটি প্রচেষ্টা। ইরান মনে করে, যুক্তরাষ্ট্রের এই ধরনের একপাক্ষিক শর্তারোপ দ্বিপাক্ষিক আলোচনার পথে সবচেয়ে বড় বাধা।
ইরান অভিযোগ করেছে যে, কূটনীতির প্রশ্নে ওয়াশিংটনের কোনো নৈতিক বিশ্বাসযোগ্যতা নেই। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধে তারা সরাসরি সহায়তা ও সমন্বয় করছে। এই অবস্থায় একদিকে যুদ্ধের মদদ দেওয়া এবং অন্যদিকে কূটনীতির কথা বলাকে চরম ভ-ামি হিসেবে দেখছে ইরান।
জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, ইরানের পররাষ্ট্রনীতি কোনো পেশিশক্তির শাসনের ওপর ভিত্তি করে নয়, বরং আন্তর্জাতিক আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এই নীতির বাইরে গিয়ে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে ইরান কখনোই মাথা নত করবে না। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ইরান ও যুক্তরাষ্ট্রের এই বাকযুদ্ধ পরমাণু চুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












