এনবিসির প্রতিবেদন:
ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশ-সৌদি থেকে সেনা নেওয়ার পরিকল্পনা
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়া-ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হলে ইউক্রেনের জমিতে বড় একটি বাফার জোন তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই বাফার জোন নিয়ে পর্যালোচনা ও পরিকল্পনা হচ্ছে। ওই নিরাপদ অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্ব থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাতে।
পরিকল্পনার সঙ্গে জড়িত চারজনের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, বাফার জোন নিয়ে আলোচনা করে আসছে ইউক্রেনের মিত্র সামরিক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো ন্যাটোর বাইরের দেশগুলোর সেনা সদস্য মোতায়েন করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ নিরস্ত্রীকৃত এলাকা। যার সীমানা এখনও নির্ধারিত হয়নি। তবে সেটি বর্তমান ইউক্রেনের অভ্যন্তরে হবে। এবং এটিই আলাদা করবে রাশিয়া ও ইউক্রেনীয় ভূখ-কে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছে, এই এলাকা নিরাপত্তা দেবে এমন বাহিনী হতে পারে এক বা একাধিক অ-ন্যাটো দেশের সেনাবাহিনী। তালিকায় আছে সৌদি আরব বা বাংলাদেশের নাম।
যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। ড্রোন, স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে এই পর্যবেক্ষণে যুক্ত থাকবে। তবে ইউক্রেনের ভেতরে কোনও মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এর আগে পলিটিকো এক প্রতিবেদনে এই বাফার জোন ধারণা সম্পর্কে সাধারণভাবে জানিয়েছিলো।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত যেকোনো পরিকল্পনায় সম্মতি দিতে পারে। তবে ন্যাটোর সম্পৃক্ততা বা এমন কিছু যা ন্যাটোর মত দেখায় -এগুলো পুতিনের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই পরিকল্পনাকারীরা সচেতনভাবে ন্যাটো বাহিনী বা ন্যাটোর মতো কোনো প্রতীক ব্যবহারের বিষয় এড়িয়ে চলছে।
তবে যতক্ষণ না পুতিন ও জেলেনস্কি যুদ্ধ থামানোর ঘোষণা দেবে এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হয়, ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনা পর্যায়েই থাকছে।
গত ১৫ আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর এই পরিকল্পনা নতুন করে গতি পায়। যদিও সরাসরি আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা পাঁচ মাসের হামলার পরও ইরানের শক্তি যেভাবে অটুট আছে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান টার্গেটের প্রামাণ্য চিত্র। প্রকাশ করেছিলেন আল-কাসসাম ব্রিগেড।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)