ইউআইইউ শিক্ষার্থীদের ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২২ জুন, ২০২৫ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হলে আজ রোববার (২২ জুন) ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়েননি, ফলে ওই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।
বেলা ১১টার দিকে ভাটারা থানা পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, এ সময় পুলিশের হামলায় কয়েকজন আহত হন। পুলিশি অ্যাকশনের পর আন্দোলনকারীরা কিছু সময় ছত্রভঙ্গ হলেও আবারও সংগঠিত হয়ে রাস্তা অবরোধে ফিরে আসেন এবং ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
শিক্ষার্থীরা জানান, শনিবারের মধ্যে দাবি না মানলে রোববার থেকে রাজধানীজুড়ে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি চালানো হবে। সেইসঙ্গে পুলিশি হামলায় জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
(১) অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত প্রত্যাহার ও ক্ষতিপূরণ।
(২) বহিষ্কারের ঘটনায় জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিচার।
(৩) ইউআইইউতে চলমান অনিয়ম বন্ধে সংস্কার বাস্তবায়ন।
(৪) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বাধীন সংস্কার কমিশন গঠন।
(৫) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর বাতিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)