আহলান সাহলান উম্মুল উম্মি তাশরীফান
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কবিতা
শাহরুল আযম, সাইয়্যিদুশ শুহুর, শাহী রবীউল,
আলিশান অতুল, অরাউল অরা আবাদুল আবাদুল।
সাইয়্যিদুল কামিলুন বাশার, ইলাহী ইশকের বাহার,
আলিশান প্রকাশ গ্রহণে বেমেছাল মুবারক শান উনার।
বেমেছাল শানে শানদার হয়ে শামসে সাইয়্যিদী,
খুশির খুশিতে উজালা করেন তামাম ধরণী।
জান্নাতী সাজে সজ্জিত ধরণী, ফের অপেক্ষমান,
ইলাহী ইশকের আশিক আশিকা উনারাও হাজিরান।
সপ্তম তারকা দিবসে নিবেন, উম্মুল উম্মী তাশরীফান,
আহলান সাহলান সেই তাকবীর ধ্বনী, আজো অনির্বাণ।
গগণ বিদারী তাকবীরে প্রকম্পিত ছিলো সারা জাহান,
শুধু কি একটি নুরানী ঘরে? শুধু কি একটি মহান পরিবারে?
আনন্দ খুশির অবিনাশী ঢেউ অঝোর ধারায় ঝরে!
খুশি খুশি আজ তামাম জ্বিন ইনসান, খুশিতে জাগায় প্রাণ,
মুক্তির আনন্দে, বিজয়ী আনন্দে যখন বিভোর মুসলমান,
নব পতাকায়, নব মানচিত্রে জাতি খুশির অশ্রু ঝরান।
শুধু কি পেলাম- একটি পতাকা কিংবা একটি দেশ!
হাবীবে ইলাহী উনার নিয়ামতের নাইতো কোনো শেষ!
নাজ-নিয়ামতের নিয়ে খাজিনা, কুবরা ছিদ্দিক্বায়ী নিশানা,
তাশরীফ গ্রহেণ স্বাধীন বাংলায়, সাইয়্যিদাহ শাহী সুলতানা।
জাগো জাগো এবার হে মুজলুমা মুসলিমা, জাগাও ধরণী ¬তল,
উম্মুল উমাম উনার নুরানী কদমে, লুটিয়ে জাগাও ঈমানী বল,
ঈমানদীপ্ত ইসলামী শানে সাজাও তামাম অন্দরমহল। ।
-মুনজির মুহম্মদ গিয়াসুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রহমধারা
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জজবায়ী হুংকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রয়োজন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দয়ালু অপার
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিছবতি শিখা
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আরাবী ছাকি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদানী হিলাল
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুন রাঙা কুরবানীর ঈদ!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তিমকাল
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












