আসমানী নেহেলা
শাহ নাওয়াদী আস সালাম...
শাহ নাওয়াদী আস সালাম
শাহ নাওয়াদী চাঁদ...
শাহযাদায়ী বানাত আসেন
ঈদ মুবারক বাদ।
মিষ্টি বিলাও...
ফিরনী পাকাও...
সবে আজ আও...
ঈদ মুবারক বাদ।
ঈদে হৃদে ঈদ গুঞ্জন
হাসি খুশি তনুমন
দিবা নিশি পাক স্বরণ
হাসি খুশি তনুমন।
শাহ আরুস উনারই কোল নয়া নূরে উজ্বালা
শাহযাদাযী আজ পেলেন খোদ আসমানী নেহেলা
সাইয়্যিদী খান্দানে আসেন সুলতানায়ে মুমাজ্জাদ।
আবিদা এসেছেন- আস সালাম, আস সালাম
ওয়াহিদা এসেছেন- আস সালাম, আস সালাম
মালিকা এসেছেন- আস সালাম, আস সালাম
নও আক্বা এসেছেন- আস সালাম, আস সালাম।
অপরূপা সেরা দীপা সাইয়্যিদা অনুপমা
নব হিলাল হয়ে কামাল খোদ খোদায়ী মেহরুমা
হলেন মাহবুবায়ে খোদা নূরী মেহমানে ইমাদ।
বিলাদতী ঈদে ধরা নতুন শানে সজ্জিত
মেহমানে আযীমা উনার নূরে সবি আবৃত
মোরা গোলাম পড়ি ছানা জানাই মুবারকবাদ।
ইশকি তেজে হৃদয় মাঝে খুব অনন্দ অনুভব
পাক স্বরণে সবে মিলে করছি শাহী কলরব
আহলান সাহলান হে মেহমান শানে নূরানী নিনাদ।
খোশ খবরে সকল ঘরে খুশিতে আজ বেকারার
তেরা মেরা পাক সিতারা শাহ নাওয়াদী মণিহার
বেমেছাল বিজয়ীনি আক্বা মামদূহী আহলাদ।
জান্নাতী গুল শানে অতুল হে বেমেছাল রাহনুমা
পাক আহালী নও দুলালী শাহেন শাহে অসীমা
আপনাতে সব ফানা বাক্বা জোড় বুলন্দ জিন্দাবাদ।
নিসবতী নীড় চাহি অধির মোরা সকল নাফরমান
করজোড়ে পাক দুয়ারে মুহব্বত চাই দায়িমান
নও মালিকা উনার তরে রাখুন আবাদুল আবাদ।
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত