আসন সমঝোতা অনিশ্চিত, ‘ক্ষুব্ধ’ শরিকদের চাপে বিএনপি
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর দিন দশেক পার হলেও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শরিক দলের অভিযোগÍ যেসব আসনে তাদের নজর রয়েছে, সেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মাঠে নেমে প্রচারণা শুরু করেছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে।
বিএনপি বলছে, শরিকদের দাবিগুলো পর্যালোচনায় সময় লাগছে। তবে শরিকদের আশঙ্কা- আসন সমঝোতায় দেরি হলে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে নামতে পারেন, যা জোটের ঐক্যকে দুর্বল করবে।
বিএনপির লিয়াজোঁ কমিটি ইতিমধ্যে ধারাবাহিক বৈঠক শুরু করেছে মিত্র দলগুলোর সঙ্গে, দ্রুত সমঝোতায় পৌঁছাতে।
৩ নভেম্বর ২৩৭ আসনে (এর মধ্যে মাদারীপুর-১ আসন স্থগিত) সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই ঘোষণার পরপরই বিএনপি প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় মাঠে নেমে পড়েন। ফলে সারা দেশে নির্বাচনি আবহ তৈরি হয়। এর ফলে জোট শরিকরা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ আসন সমঝোতার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেন। এমন পরিস্থিতিতে বুধবার থেকে মিত্র রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। ধারাবাহিক বৈঠকের প্রথম দিন রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। আজ ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক রয়েছে। এতে দ্রুত আসন ঘোষণার পাশাপাশি বিএনপির স্বতন্ত্র প্রার্থী না থাকার নিশ্চয়তা চাইবে মিত্ররা।
এদিকে বিএনপির সঙ্গে জোট বেঁধে আগামী নির্বাচন করতে চাইছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে তারা যতগুলো আসন চাইছে বিএনপি তা ছাড়তে রাজি হচ্ছে না। এ নিয়ে দুদলের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি, ৬৩টি ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ ৪০ আসন মিত্র রাজনৈতিক দল ও জোটকে ছেড়ে দেওয়া হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)