আসছে সর্বজনীন পেনশনের ‘ইসলামিক ভার্সন’
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বর্তমানে চালু থাকা প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা- এই চার স্কিমেরই ইসলামিক সংস্করণ চালু করা হবে। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ইতোমধ্যে একটি আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বজনীন পেনশন স্কিম আকর্ষণীয় করতে ইসলামিক ভার্সন চালুর পাশাপাশি স্কিমগুলোতে বিমা সুবিধা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন স্কিমের আওতাভুক্ত করারও পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বজনীন পেনশন স্কিমে ইসলামিক ভার্সন না থাকায় নাগরিকদের একটা বড় অংশ এতে অন্তর্ভুক্ত হতে অনীহা প্রকাশ করছে। একই কারণে দেশের লাখ লাখ মসজিদের ইমামদের প্রচার কাজে লাগানো যাচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রতিটি স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে চালু থাকা চারটি স্কিমের ইসলামিক ভার্সন চালু করা গেলে গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। যেহেতু সর্বজনীন পেনশন স্কিমগুলোর ইসলামিক ভার্সন নেই, তাই ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসছেন না। ফলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের গতিও বাড়ছে না। সবদিক বিবেচনা করেই বর্তমানে চালু থাকা চারটি স্কিমের ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চারটি স্কিমের ইসলামিক ভার্সন চালুর বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পেনশন পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)