আসছে গরু, ভরছে মাঠ
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু কেনাবেচা শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে রাজধানীর কোথাও কোথাও গরুর হাট বসতে শুরু করেছে। অন্যদিকে খামারে আস্ত গরু ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, দেশি গরুর সংখ্যা বেশি। ক্রেতারা বেশিরভাগ মাঝারি গরুর দিকে ঝুঁকছেন। বড় গরু নিয়ে চিন্তিত বিক্রেতারা। তা ছাড়া তীব্র গরম আবহাওয়ায় গরুকে সুস্থ রাখাও তাদের চিন্তার বিষয়।
খামারিরা বলছেন, বিভিন্ন জেলা থেকে আসা গরুতেই ভরে যাচ্ছে ঢাকার হাট। তবে পুরোপুরি জমে ওঠেনি হাট, ক্রেতারা ঘুরে ঘুরে দরদাম যাচাই করছেন।
গাবতলী, মেরুল বাড্ডা, শাহজাহানপুর, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন পশুর হাটে ছোট, মাঝারি ও বড় আকারের দেশি গরুর আধিক্য দেখা যাচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, টাঙ্গাইল, নাটোর ও উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে ঢাকায়।
খামারিরা বলছেন, এবার ফ্রিজিয়ান-সংকর বড় গরুর পাশাপাশি দেশি লাল, সাহিওয়াল ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। কারণ মধ্যবিত্ত ক্রেতারা বাজেটের মধ্যে কুরবানি দিতে চাইছেন। রাজশাহী ও ঢাকার হাটে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট আকারের গরু ৭০ হাজার থেকে ১ লাখ টাকা, মাঝারি গরু ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকা, বড় গরু ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা বা তার বেশি দামে বেচাকেনা হচ্ছে।
তেজগাঁও পলিটেকনিক্যাল পশুহাটের বাইরে প্রতিটি রাস্তায় গরুতে ভরে গেছে। তেজগাঁও নাক, কান, গলা হাসপাতালের সামনের রাস্তায় ১৮টি গরু নিয়ে বিক্রির অপেক্ষায় আলমাস। তিনি জামালপুর থেকে গরুগুলো নিয়ে গতকাল বিকালে ঢাকায় পৌঁছান। দরদাম জানতে চাইলে আলমাস বলেন, এবার দাম একটু বেশি। আমার পালন করা ৩টা গরু আছে, আরও ১৫টি কিনে এনেছি। এবার বেশি দামে কিনতে হয়েছে।
দাম বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, গরুর খাবার, ট্রাক ভাড়া সবকিছু বেড়েছে। গত বছর যে ট্রাক ভাড়া ১০ হাজার ছিল, এবার সেটা ২০ হাজার হয়েছে। গরুর খাবার ভুট্টা, গম, খুদ ও ঘাসের দাম আগের তুলনায় অনেক বেশি। ফলে গরুর দাম কমানো কঠিন হয়ে পড়েছে।
আলমাসের সঙ্গে কথা বলতে বলতে একজন ক্রেতা একটি লাল রঙের মাঝারি গরুর দর জানতে চাইলে বিক্রেতা ২ লাখ ৫০ হাজার টাকা চান। লালবাগ থেকে তেজগাঁও এলাকায় এসে গরুর দরদাম করা সেই ক্রেতা সুমন আমাদের সময়কে বলেন, এই গরুর দাম ২ লাখ টাকা হয়? ১ লাখ ৫০ হাজার টাকা দাম বলেও ফিরে যান সুমন। পরে বিক্রেতা আলমাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই গরু ২ লাখের নিচে বিক্রি করা যাবে না।
তিনি আরও বলেন, এবার ৭০ হাজারের মধ্যে কোনো গরু হাটে আছে বলে মনে হয় না। লাখের নিচে কিনতে গেলেও কমপক্ষে ৮০, ৯০ হাজারে উঠতে হবে।
আরও কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরু বেশি থাকলেও বিক্রি নেই। গতকাল রাতেও ট্রাকভর্তি গরু হাটে নামতে দেখা গেছে। রাজধানীর অনেক হাটের বাইরে রাস্তায় রাস্তায় গরু নিয়ে বসে গেছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












