যুদ্ধ স্থায়ী বন্ধসহ ১৪ দাবি:
আশপাশের দেশে থাকা সব মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্পেশাল ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে।
যেগুলোর কিছু কিছু এখন প্রকাশ পাচ্ছে। এরমধ্যে অন্যতম একটি হলো ইরানের আশপাশে থাকা দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরে যেতে হবে।
ইরানের ১৪ দফার কথা শিকার করেছে সন্ত্রাসী ড্রাম্প নিজেও। তবে সে সন্দেহ করছে, এই প্রস্তাব থেকে ইতিবাচক কিছু হবে কি না।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বার্তাসংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। কিন্তু ইরান মনে করে এসব ইস্যুগুলো ৩০ দিনের মধ্যে সমাধান হওয়া উচিত। এছাড়া দেশটি যুদ্ধবিরতি বৃদ্ধির বদলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়ার দিকে মনোযোগ দিতে বলেছে।
তাসনিম নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দেয়। এর জবাবে ইরান ১৪ দফার প্রস্তাব দেয়। এতে বলা হয়েছে, তাদের গ্যারান্টি দিতে হবে যুক্তরাষ্ট্র আর সামরিক আগ্রাসন চালাবে না এবং ইরানের আশপাশের দেশে থাকা সেনাদের প্রত্যাহার করে নেবে।
এর পাশাপাশি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা প্রবর্তনের আহ্বানও জানানো হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)