পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(৯ম পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
৯. পবিত্র দুরূদ শরীফ পাঠ জীবিত-মৃত সকলের জন্যই রহমত স্বরূপ:
অতঃপর যখন তিনি তওবা করলেন আর মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তি উনার তওবার সত্যতা জানলেন এবং উনার তওবা কবুল করলেন, তখন ঐ ব্যক্তি তিনি পবিত্র কুরআন শরীফ উনার কিছু অংশ তিলাওয়াত করেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ২০ বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করেন। আর সেই নেকী আমি যেই মাটিতে রয়েছি, সেই মাটির অধিবাসীদের জন্য অর্থাৎ কবরবাসীদের জন্য হাদিয়া করে দেন। উনার সেই নেকী আমাদের মধ্যে বণ্টন করে দেয়া হয়। আমার নিকটও সেই খায়ের-বরকত উনার হিস্সা পৌঁছে। সেই কারণে মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর আমার এই উত্তম অবস্থা অর্জিত হয়েছে, যা আপনি দেখতে পাচ্ছেন।
فَاعْلَمِىْ يَا اُمَّاهْ اَنَّ الصَّلَاةَ عَلَى النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُوْرٌ فِى الْقُلُوْبِ وَتَكْفِيْرُ الذُّنُوْبِ وَرَحْمَةٌ لِّلْاَحْيَاءِ وَالْاَمْوَاتِ
’কাজেই হে আমার সম্মানিতা মাতা! আপনি জেনে রাখুন- নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করা অন্তরের নূর স্বরূপ, গুনাহ-খাতার কাফফারা স্বরূপ এবং জীবিত-মৃত সকলের জন্য সম্মানিত রহমত মুবারক স্বরূপ।’ সুবহানাল্লাহ! (তাযকিরাতুল ওয়ায়িযীন, মাজলাল আসরারি ওয়াল হাক্বাইক্ব)
১০. বিশেষ রিযিক লাভ:
হযরত শায়েখ আবূ আব্দিল্লাহির রাছ্ছা’ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘তুহফাতুল আখইয়ার’ কিতাবে বর্ণনা করেন-
বাগদাদ শহরে একজন অতি দরিদ্র ব্যক্তি ছিলেন। তিনি উনার পরিবার ও সন্তানগণ সকলেই ধৈর্যশীল আবিদ ছিলেন। উনার অনেক সন্তান-সন্ততি ছিলো। এক রাত্রিতে তিনি পবিত্র নামাযের জন্য দাঁড়ালেন এমন সময় উনার সন্তানগণ পেটের ক্ষুদায় কাঁদতে লাগলেন। নামায শেষে তিনি উনার আওলাদ ও পরিবারবর্গ সবাইকে ডেকে বললেন, তোমরা সকলে মিলে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর পবিত্র দুরূদ শরীফ পাঠ করতে থাকো। তাহলে মহান আল্লাহ পাক তিনি খুশি হয়ে এই পবিত্র দুরূদ শরীফ উনার বরকতে অতিসত্বর উনার অনুগ্রহ, বদান্যতা ও ইহসান মুবারক থেকে আমাদেরকে অভাবমুক্ত করে দিবেন, (খাদ্যের ব্যবস্থা করে দিবেন।) তারা তাই করলো, সকলে মিলে পবিত্র দুরূদ শরীফ পড়তে লাগলো। কিছুক্ষণ পর সবার ঘুম চলে আসলো। আবিদ সাহেবও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারক লাভ করলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় যখন সকাল হবে তখন তুমি অমুক মজুসীর কাছে যেয়ে তাকে আমার সালাম দিয়ে বলো- তোমার জন্য যে দোয়া করা হয়েছিলো মহান আল্লাহ পাক তিনি সেটা কবুল করেছেন এবং এটাও বলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আদেশ মুবারক করেছেন, মহান আল্লাহ পাক তিনি তোমাকে যা কিছু দান করেছেন তা থেকে আমাকে কিছু দেয়ার জন্য।
এরপর সেই আবিদ সাহেবের ঘুম ভেঙ্গে গেলো। এই বরকতময় স্বপ্ন দেখে তিনি খুবই আনন্দিত হলেন। কিন্তু মনে মনে চিন্তা করতে লাগলেন-
من رأى النبى صلى الله عليه وسلم فقد رأى الحق فان الشيطان لايتمثل به
‘কেউ যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখে তাহলে সে ঠিকই দেখেছে। কারণ শয়তান উনার ছূরত মুবারক ধারণ করতে পারে না।’ কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে একজন মজুসীর কাছে যেয়ে সালাম দিতে বললেন এটা কীভাবে সম্ভব? এমন চিন্তা করতে করতে আবার উনার ঘুম এসে গেলো। তিনি আবার ঘুমের ভিতর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুরূপ বলতে শুনলেন। এইবার যখন ঘুম ভাঙ্গলো তখন উনার কোনো সন্দেহের অবকাশ থাকলো না।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (২)
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কল্পনাতীত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের একক মালিক (১)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৭৮)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কতিপয় বেমেছাল মহাসম্মানিত ও মহাপবিত্র খুছূছিয়াত মুবারক (৪)
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৭৭)
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কতিপয় বেমেছাল মহাসম্মানিত ও মহাপবিত্র খুছূছিয়াত মুবারক (৩)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৭৬)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












