আল মানছূর সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার একখানা তাজদীদ মুবারক হচ্ছেন ‘আত তাক্বউইমুশ শামসী’ বা সৌর ক্যালেন্ডার
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
প্রত্যেক মুসলমানের জন্য ফরয হচ্ছে দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার এবং মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু থাকা। মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا
অর্থ: “আর সবার জন্য রয়েছে নির্দিষ্ট কিবলা। যে দিকে সে মুখ করে, রুজু হয়। ” (পবিত্র সূরা বাক্বারা শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৪৮)
ঠিক একইভাবে মুসলমানদের দায়িত্ব হচ্ছে, সমস্ত কাফিরদের থেকে ফিরে থাকা, তাদের কোন প্রকার অনুসরণ না করা, তাদের দিকে রুজু না হওয়া। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ
অর্থ: তোমরা কাফির ও মুনাফিকদেরকে অনুসরণ করো না। (পবিত্র সূরা আহযাব শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪৮)
এখন একজন মুসলমানের প্রতিটি ক্ষেত্রেই দায়িত্ব-কর্তব্য হচ্ছে, মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দিকে রুজু থাকা, উনাদেরকে অনুসরণ করা। একইভাবে সমস্ত কাফিরদের মুখালিফ থাকা, তাদের কোন প্রকার ইত্তিবা না করা।
দিন-মাস, বছর গণনা করা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়। কেননা প্রতিটি দিন, মাস তারিখের সাথে মুসলমানদের বিভিন্ন আক্বীদা-আমল সম্পৃক্ত রয়েছে। এতো জরুরী একটা বিষয় হওয়া সত্বেও আফসোসের বিষয় হচ্ছে, শত শত বছর ধরে মুসলমানরা কাফিরদের রচিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে আসছে। নাঊযুবিল্লাহ! অথচ সেই ক্যালেন্ডারের দিন-মাসগুলো তাদের বিভিন্ন দেব-দেবীর নামে নামকরণ করা হয়েছে। নাঊযুবিল্লাহ! আর মুসলমানরা শত শত বছর ধরে সেটাই অনুসরণ করে আসছে। ইচ্ছায়-অনিচ্ছায় মুসলমানরা কাফিরদের দিকে রুজু হয়ে যাচ্ছে। নাঊযুবিল্লাহ!
আল মানছূর সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি মুসলমানদেরকে কাফিরদের অনুসরণ থেকে রক্ষা করার জন্য হাদিয়া মুবারক করেছেন ‘আত তাকউইমুশ শামসী’ বা সৌর ক্যালেন্ডার। সুবহানাল্লাহ! যেটা অনুসরণ করলে ইচ্ছায়-অনিচ্ছায় একজন মুসলমান মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু হয়ে যাবে। সুবহানাল্লাহ!
কেননা এই সম্মানিত ক্যালেন্ডার উনার শুরুর সময়কাল ধরা হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশের বছর ১১ হিজরী শরীফ এবং সেই বছরের মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, (১২ই রবীউল আউওয়াল শরীফ)। উক্ত মাসের ১ম দিন থেকে এই ‘আত-তাক্বউইমুশ শামসী’ উনার ০ বছর ১ম মাস ১ম দিন শুরু হয়েছে। সুবহানাল্লাহ! এই সম্মানিত ক্যালেন্ডার উনার মাসসমূহ এবং দিনসমূহ উনাদের নামকরণ করা হয়েছে আরবী পদ্ধতিতে। সুবহানাল্লাহ! কাজেই সমস্ত মুসলমানদের দায়িত্ব হচ্ছে, সম্মানিত ক্যালেন্ডার ‘আত-তাকউইমুশ শামসী’ এটা ব্যবহার করা, অনুসরণ করা এবং হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার বেশি বেশি শুকরিয়া আদায় করা।
মহান আল্লাহ পাক তিনি সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইখলাছই হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইখলাছবিহীন ইবাদত প্রাণহীন প্রাণীর ন্যায়। প্রত্যেকের জন্য ইখলাছ অর্জন করা ফরযে আইন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানুষকে আমলের প্রতি নিরুৎসাহিত করতেই পবিত্র হাদীছ শরীফ নিয়ে মওজু-জয়ীফ ইত্যাদি অপপ্রচার করছে বাতিল ফিরক্বারা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার কতিপয় ক্বওল শরীফসমূহ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৩)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফির-মুশরিকদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা ফরজে আইন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৩য় পর্ব)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












