সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

আর্থিক সহায়তা দিয়ে ফিলিস্তিনিদের পাশে মোহাম্মদ সালাহ

হামাস-হিজবুল্লাহকে সমর্থন: সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে গ্রেফতার
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, রাত ৩:১৩ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ৯:৫৬
আর্থিক সহায়তা দিয়ে ফিলিস্তিনিদের পাশে মোহাম্মদ সালাহ

‘ইসরায়েলি ছাড়া আটক সবাই গাজাবাসীর অতিথি’
ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কলম্বিয়া

আল ইহসান ডেস্ক:
অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর্যুপরি বোমাবর্ষণ ও অবরোধের মধ্যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ। ঘড়বাড়ি-আপনজন হারানো ওইসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মিসরীয় মোহাম্মদ সালাহ।
সোমবার তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ মিসরের স্থানীয় একটি পত্রিকার বরাতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন সালাহ।
সূত্র জানায়, ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনদের প্রতি সংহতির নিদর্শন স্বরূপ মোহাম্মদ সালাহ আর্থিক অনুদানের এই সিদ্ধান্ত নিয়েছেন।
আর মিসরীয় রেড ক্রিসেন্টের মাধ্যমে তার অনুদান গাজাবাসীর হাতে পৌঁছবে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মিসরীয় অঞ্চলের নির্বাহী পরিচালক রামি আল-নাজের।

হামাস-হিজবুল্লাহকে সমর্থন: সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে গ্রেফতার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর কারণে ব্রিটেনের সাবেক কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারেকে আটক করা হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার সমালোচনা করে সামাজিক মাধ্যমে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর পর ব্রিটিশ সরকার তাকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় আটক করে।
আটকের আগে আইসল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে তাতে অংশ নেয় ক্রেইগ মারে। সে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে বলেছে, “গাজা উপত্যকায় যে গণহত্যা সংঘটিত হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা যে প্রতিবাদ গড়ে তুলবে তার প্রতি আমার সমর্থন রয়েছে। এই সমর্থন ঘোষণা যদি অপরাধ হয় তাহলে আমাকে জেলে পাঠান।”

‘ইসরায়েলি ছাড়া আটক সবাই গাজাবাসীর অতিথি’
ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাসের এক নেতা বলেছেন, ইসরায়েলি ছাড়া গাজায় আটক রাখা সবাই আমাদের ‘অতিথি’। তাদেরকে শিগগিরই ছেড়ে দেবো আমরা।
তবে, আটক করা ইসরায়েলিদের আমরা এমনিতেই ছাড়বো না, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে তাদের ছাড়া হবে। খবর রয়টার্সের।
হামাসের শীর্ষ নেতা খাদেশ মিশাল সোমবার এ কথা বলেন।তিনি বলেন, ইসরায়েলের কারাগারগুলোতে আটক সব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিতে হবে।
এ সময় তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের ধরে আনা লোকজনের মধ্যে ইসরায়েল ছাড়া অন্য দেশের নাগরিকরা আমাদের অতিথি হয়ে থাকবেন।তাদের ‘সময় মতো’ ছেড়ে দেয়া হবে।

ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হওয়া উচিত: খামেনি
ইসরায়েলি কর্মকর্তাদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের কর্মকা-ের জন্য দায়বদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনি। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
খামেনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের জন্য ইহুদিবাদী শাসকদের বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ অব্যাহত থাকলে কেউ মুসলিম ও প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না... গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে। ’
বুধবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল সফরের আগে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কলম্বিয়া:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য কঠোর সমালোচনা করার পর কলম্বিয়া ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা জানায়, প্রেসিডেন্ট গুস্তাভোর বক্তব্যের সমালোচনা করায় ইসরাইলের রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং কলম্বিয়া ছেড়ে চলে যাওয়া উচিত।
গাজায় ইহুদিবাদী সেনাদের বর্বরতার সমালোচনা ও নিন্দা করে গুস্তাভো পেত্রো বক্তব্য দেয়। সে বলেছে, "আমরা যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরাইলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব। আমরা গণহত্যা সমর্থন করি না।"
গাজায় ইসরাইলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট।
এর প্রতিবাদে ইসরাইলে নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তেল আবিব। এছাড়া কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট পেত্রোর বক্তব্যের সমালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৩ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৩ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৪ ঘণ্টা আগে