সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

গাজার হাজার হাজার মানুষ মিসরে ঢোকার অপেক্ষায়, সেখানেও ইসরায়েলের হামলা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, রাত ২:৫৬
গাজার হাজার হাজার মানুষ মিসরে ঢোকার অপেক্ষায়, সেখানেও ইসরায়েলের হামলা
আল ইহসান ডেস্ক:
সাময়িকভাবে মিসর-গাজা (রাফাহ ক্রসিং) সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর গাজার হাজার হাজার মানুষ রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। তবে সেখানেও বিমান হামলা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এমটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলে হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে হাজার হাজার বেসামরিক মানুষ রাফাহ ক্রসিংয়ে ছুটে আসে। কারণ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় এটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে, তাই গাজাবাসীকে সরে যাওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য তারা রাফাহ সীমান্তে জড়ো হচ্ছে। এদিকে তারা পৌঁছালেও এখনো খোলা হয়নি সীমান্ত। জাতিসংঘ বলছে, ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এর জন্য কায়রো ইসরায়েলকে দায়ী করেছে। তারা বলেছে, ইসরায়েল এ বিষয়ে সহায়তা করছে না।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে, যাতে গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ হয়েছে।
এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সোমবার ইসরায়েলে পৌঁছেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব জেমস ক্লিভারলি উভয়েই ক্রসিংটি পুনরায় চালু করতে ইসরায়েল, মিসরসহ এর সঙ্গে জড়িতদের আহ্বান জানিয়েছে।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সম্প্রতি বৈঠক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে বলেছে, ‘রাফাহ (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে। আমরা জাতিসংঘ, মিসর, ইসরায়েল ও অন্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি, যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।’
এদিকে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি অস্বীকার করেছে ইসরায়েল ও হামাস উভয়েই। দক্ষিণ গাজায় একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন, ইসরায়েলের একটি বিমান হামলা ক্রসিংয়ের আশপাশের এলাকায় আঘাত করেছে। ক্রসিংয়ের পাশের একটি ভবনের পাশাপাশি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েল রাফাহ ক্রসিং পয়েন্টের আশপাশের এলাকায় অন্তত তিনবার আঘাত হেনেছে। এই ক্রসিং গাজা থেকে একমাত্র সম্ভাব্য বহির্গমন পথ, যেটা হামাস নিয়ন্ত্রণ করে। কিন্তু ইসরায়েল প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েক ডজন জ্বালানি ও ত্রাণসামগ্রী বহনকারী লরি রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিকে রয়েছে। সেগুলো গাজায় প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছে।
ইসরায়েল বলছে, হামাস ৭ অক্টোবর ইসরায়েল থেকে আটক জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
প্রসঙ্গত, হামাস-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে ১১তম দিনে। এর আগে বিগত ১০ দিনে, অর্থাৎ গত সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮। এই সময়ে ইসরায়েলি হামলার কারণে আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার। এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৪ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৪ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৪ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৪ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৪ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৪ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৪ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৪ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৪ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৪ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৬ ঘণ্টা আগে