আর্জেন্টিনার পাঁচভাগের দুইভাগ মানুষই দারিদ্রসীমার নিচে
, ০৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাদিস ১৩৯১ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০২ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
জিনিসপত্রের দামে আগুন। দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়েই শেষ হয়ে যাচ্ছে মাসের ইনকাম। ফলে নতুন পোশাক কেনা হয়ে উঠেছে বিলাসিতা। এ অবস্থায় সেকেন্ডহ্যান্ড বা পুরোনো কাপড় দিয়েই প্রয়োজনীয়তা মেটাচ্ছে আর্জেন্টিনার নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা।
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। বিশ্বের অন্যতম কৃষিপণ্য রপ্তানিকারকও তারা। কিন্তু সম্প্রতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। গত অক্টোবরে আর্জেন্টিনায় বার্ষিক মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছিল ১৪৩ শতাংশ, যা বিগত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
এমন সংকটকালীন অবস্থায় আর্জেন্টাইনরা যেসব জিনিস বিসর্জন দিচ্ছে, তার মধ্যে অন্যতম হলো পোশাক। দেশটির বহু মানুষ নতুন কাপড় কেনা কমিয়ে দিয়েছে। পরিবর্তে সেকেন্ডহ্যান্ড কাপড়ের দোকান থেকে কিনে অথবা আত্মীয়-বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার করে কাজ চালাচ্ছে। অনেকেই পুরোনো ছেঁড়া কাপড় পরছে।
কাপড় ছাড়াও আর্জেন্টিনার অনেক মানুষ এখন খাদ্য, বিনোদন বা অন্যান্য অনাবশ্যক জিনিসপত্রের পেছনে খরচ কমিয়ে দিয়েছে।
এ অবস্থায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমে গেছে বেচাকেনা। ফলে আয়ব্যয়ের ভারসাম্য রক্ষায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে তারা।
বর্তমানে লাতিন আমেরিকান দেশটির পাঁচভাগের দুইভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
বুয়েনস আয়ার্সে আইলেন চিক্লানা নামে ২২ বছরের এক শিক্ষার্থী বলেছে, এখন আপনি শপিং মলে গিয়ে পছন্দ হয়ে যাওয়ায় হুটহাট কোনো কিছু কিনে ফেলতে পারবেন না, যেমনটি আগে করতেন। আজকাল জিনিসপত্রের দাম কল্পনাও করা যাচ্ছে না।
সেখানে এখন নতুন একটি পোশাকের দাম এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)