দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আরব দেশগুলোর ৯০% মানুষ সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিরোধী -জরিপ
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নতুন এক আঞ্চলিক জরিপে জানা গেছে, আরব বিশ্বের প্রায় সর্বস্তরের মানুষ সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কঠোর বিরোধী।
দোহায় অবস্থিত আরব রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ সেন্টারের পরিচালনায় আয়োজিত ‘আরব অপিনিয়ন ইনডেক্স ২০২৫’ জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮৭% মানুষ তাদের দেশের সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছে।
সন্ত্রাসী ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিরোধিতার হার সবচেয়ে বেশি লিবিয়া ও জর্ডানে যথাক্রমে ৯৬% এবং ৯৫%। এর পর কুয়েত ৯৪%, অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ৯১%, লেবানন ৮৯%, এবং মরক্কো ও কাতারও ৮৯%।
জরিপে দেখা গেছে, পারস্য উপসাগরীয় ও উত্তর আফ্রিকার উত্তরদাতারা স্বীকৃতির সবচেয়ে বেশি বিরোধী।
ইনডেক্সটি উল্লেখ করেছে কয়েকটি দেশের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন, বিশেষ করে সুদানে- যেখানে সন্ত্রাসী ইসরায়েল স্বীকৃতির সমর্থকের হার ২০১৩-২০২২ সালের ১৩% থেকে ২৩%-এ উঠে এখন ৭%-এ নেমে এসেছে।
মরক্কোতে স্বাক্ষরিত স্বাভাবিকীকরণ চুক্তির পর ২০২২ সালে ২০% থেকে সমর্থকের হার ২০২৫ সালে নেমে এসেছে ৬%-এ। বিপরীতে, কুয়েতে বিরোধীদের হার ২০২২ সালের ৮৫% থেকে বেড়ে ৯৪% হয়েছে।
আরব ওপিনিয়ন ইনডেক্স ২০২৫ হলো এই আঞ্চলিক জরিপের নবম পর্যায়ের ফলাফল। এটি এক বছরেরও বেশি সময় ধরে প্রস্তুত করা হয়েছে এবং ১৫টি আরব দেশে (সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, সুদান, টিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া ও সিরিয়া) ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে সম্পন্ন হয়েছে।
জরিপে ৪০,১৩০ জন অংশগ্রহণকারী-র সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যা আরব অঞ্চলে এখন পর্যন্ত পরিচালিত বৃহত্তম সমীক্ষা প্রকল্প।
এই মতামত জরিপ সম্পন্ন করতে মোট ৪১৩,০০০ ঘণ্টার বেশি সময় লেগেছে এবং এতে ১,০০০ জন গবেষক অংশ নিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলাম ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ : কর্ণাটকের মন্ত্রী
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সন্ত্রাসী আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ -তুরস্ক
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটিতে হামলা ইরানের
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্ক জোটের আনুষ্ঠানিক নাম ঘোষণা
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অনেকে
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)