আরবের খেজুর চাষ ছড়িয়ে দিতে চান সারা দেশে
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৩ শামসী সন , ২০ জুলাই, ২০২৫ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গ্রামের নাম পাড়াগাঁও। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নে এর অবস্থান। আরবের খেজুর যে বাংলাদেশে চাষ করা সম্ভব তা করে দেখিয়েছেন -এ গ্রামের আব্দুল মোতালেব ।
নিজেকে ‘খেজুর মোতালেব’ নামে পরিচয় দিতে ভালোবাসা এই ব্যক্তি জানান, তার বাগানের খেজুরের সর্বনিম্ন দাম এক হাজার টাকা কেজি। সর্বোচ্চ তিন হাজার টাকা। তার বাগানে আছে আজোয়া, সুক্কারি, মরিয়ম, আম্বার, বকরি ও বাঁশি জাতের খেজুর। আজোয়া সবচেয়ে বেশি চলে। আম্বারের দাম সবচেয়ে বেশি। আজোয়া বিক্রি হয় কেজিপ্রতি আড়াই হাজার টাকা।
নিজের বাগান অনেকটা গুছিয়ে আনা মোতালেবের অন্যতম গুণ গাছের কাটিং জানা। তিনি বলেন, ‘আমি কাটিং করলে ১০০টার মধ্যে ৯৫টাই বাঁচে। আমি সাতটা গাছ দিয়ে পাঁচ বিঘার বাগানের সব গাছই মেয়ে বানিয়েছি। বিক্রি তো করতেই আছি। প্রতি চার-পাঁচটা গাছের সঙ্গে একটা পুরুষ গাছ লাগে। আমার বাগানে বর্তমানে ছয়শর বেশি গাছ আছে। আরেকটি পাঁচ বিঘার বাগান আছে শুধু পুরুষ ও বীজ গাছ।’
তার ভাষ্যমতে, বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো মাটিতে সৌদি খেজুর লাগালেই হবে। তবে মেয়ে গাছ হতে হবে। তার এই বাগানের ছয়শ গাছের প্রায় সবগুলো ফলন দিচ্ছে। একটা গাছ দেড়-দুইশ বছর বাঁচে। বজ্রপাত ছাড়া সহজে গাছ মরে না। সৌদিতে গাছ নাকি এত সুন্দরও থাকে না।
প্রতি বছর একটি গাছ থেকে কী পরিমাণ খেজুর পাওয়া যায় জানতে চাইলে তিনি বলেন, ‘গড়ে একেকটা গাছে ৫০-৬০ কেজি খেজুর পাওয়া যায় বছরে। কোনো কোনো গাছ একশ কেজি খেজুর দেয়।
উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি সহযোগিতা পেলে গাছ বিক্রি না করে হাজার হাজার চারা বানাতাম। আরও কম দামে চারা বিক্রি করতাম। আগে দেড় লাখ টাকা বেচতাম। এখন ৫০ হাজারে বিক্রি করি শাইখ সিরাজের কথায়। আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। কয়েকশ লোক আমার কাছ থেকে চারা নিয়ে বাগান করছে। আমাদের দেশে খেজুর শুকানো কঠিন। মেঘ-বৃষ্টি বেশি। তাই কাঁচাই বিক্রি করি। খেজুর পেড়ে পাকা অবস্থায় ৬-৭ দিন লাগে শুকাতে। মেশিন কিনবো। মেশিন কেনার প্ল্যান আছে।
সাহস আর হতাশ না হয়ে লেগে থাকাই আব্দুল মোতালেবের সফলতার চাবিকাঠি। সারাদেশে এই খেজুর ছড়িয়ে দিতে পারাই তার সবচেয়ে বড় সফলতা হবে বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)