আরও তীব্র কানাডার দাবানল, চলতে পারে ‘পুরো গ্রীষ্মজুড়ে’
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১২ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
উত্তর আমেরিকার দেশ কানাডায় চলমান দাবানল আরও তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে নতুন ও তীব্রতর এই দাবানল কানাডাজুড়ে আরও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে।
এদিকে কানাডার একজন প্রাদেশিক মন্ত্রী সতর্ক করে বলেছে, চলমান এই দাবানল ‘পুরো গ্রীষ্মজুড়ে’ চলতে পারে। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এবং তীব্রতর দাবানল কানাডাজুড়ে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করছে। এএফপি বলছে, চলতি বছরের শুরু থেকে এই দাবানলে প্রায় ১৭ হাজার ৮০০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। পূর্ববর্তী বিভিন্ন দাবানলে গড়ে যত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতো, সর্বশেষ পরিসংখ্যান তার চেয়ে অনেক বেশি।
বার্তাসংস্থাটি বলছে, চলমান দাবানলে কানাডার পশ্চিমাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকদিনের বিরামের পর দেশটির আলবার্টাতে আগুনের তীব্রতা বেড়েছে। সেখানে গত জুমুয়াবার রাতে এডসন শহর থেকে আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে গত মে মাস থেকে এই শহরটির মানুষ দ্বিতীয়বার উচ্ছেদ প্রত্যক্ষ করল।
এছাড়া কানাডার পূর্বাঞ্চলীয় কুইবেকের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছে, প্রদেশের মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি বেশ কঠিন। সেখানে বেশ কয়েকটি শহর হুমকির মুখে রয়েছে। তবে উত্তর-পূর্ব কুইবেকের দাবানলকে ‘স্থিতিশীল’ হিসাবে মনে করা হচ্ছে।
এএফপি বলছে, কুইবেক প্রদেশের প্রায় ১৪ হাজার লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। কানাডার পরিবেশ কর্তৃপক্ষ বর্তমানে দেশটিতে ৪১৬টি সক্রিয় দাবানলের তালিকা প্রস্তুত করেছে। এর মধ্যে ২০৩টিকে নিয়ন্ত্রণের বাইরে বলে তালিকাভুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)