সুদের ব্যবসা ও শোষণ:
আরইবির মুনাফা বেড়েছে ৪৭%, লোকসানে ডুবছে পবিসগুলো
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করছে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। ৬১টি জেলার ৪৬২টি উপজেলার ৮৫ হাজার ৩৬৮ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার দায়িত্ব পবিসগুলোর। তবে এসব সমিতিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। যদিও নিয়ন্ত্রণের নামে মূলত চলে শোষণ ও সুদের ব্যবসা। এতে প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎসেবা প্রদানকারী পবিসের অধিকাংশ লোকসান ডুবছে। অথচ নিয়ন্ত্রক সংস্থা আরইবি ভাসছে মুনাফায়। গত অর্থবছর সংস্থাটির মুনাফা ৪৭ শতাংশ বেড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ন্ত্রণের নামে পবিসগুলোর সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে রেখেছে আরইবি। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেয়ার সঞ্চালন লাইন থেকে শুরু করে গ্রাহকের ঘরের মিটার পর্যন্ত সবই কেনে আরইবি।
যদিও এগুলোর দাম পরিশোধ করতে হয় পবিসগুলোকে। আবার অধিকাংশ ক্ষেত্রেই আরইবি কিনে থাকে নি¤œমানের যন্ত্রপাতি। আর নি¤œমানের এসব যন্ত্রপাতি-সরঞ্জাম দিয়ে পরিচালিত বিতরণ ব্যবস্থা সচল রাখার দায়িত্ব পবিসগুলোর। তবে প্রতিবাদ করতে গেলেই মিলে বদলি, তিরস্কার বা শাস্তি। এদিকে গত জানুয়ারি থেকে সংস্কারের দাবিতে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করলে তাদের নানাভাবে দমনের চেষ্টা করে যাচ্ছে আরইবি। সাময়িক বরখাস্ত, তাৎক্ষণিক চাকরিচ্যুতি (ইন্সটেন্ট রিলিজ), দূরের জেলাগুলোয় বদলি, পদোন্নতি না দেয়াÑসবরকম ব্যবস্থাই নেয়া হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এমনকি রাষ্ট্রদোহিতার মামলা দিয়ে জেলেও ঢোকানো হয় বেশ কয়েকজন কর্মকর্তাকে। বিদ্যুৎ বিভাগ থেকেও বিষয়টি নিয়ে স্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা করা হয়নি।
সূত্রমতে, পবিসগুলোকে অর্থনৈতিকভাবে শোষণের অন্যতম হাতিয়ার হয় সুদ ব্যবসা। সরকারের অনুদান হিসেবে আরইবিকে বিভিন্ন সময় তহবিল দিলেও তা ঋণ হিসাবে পবিসগুলো দিয়ে তা থেকে চলছে বছরের পর বছর সুদ আদায়। সরকারের পক্ষ থেকে দেয়া নগদ তহবিলের ওপর তিন শতাংশ সুদ আদায় করছে আরইবি। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গৃহীত সহজ শর্তের ঋণের বিপরীতেও তিন শতাংশ হারেই সুদ পবিসগুলো থেকে আদায় করছে নিয়ন্ত্রক এ সংস্থাটি। এর মাধ্যমে প্রতি বছর বড় অঙ্কের মুনাফা করছে আরইবি।
সূত্রমতে, ২০২৩-২৪ অর্থবছর ৮০টি পবিসের মধ্যে ১৩টি মুনাফায় ছিল। এদের থেকে নগদে সুদ আদায় করা হচ্ছে। এমনকি মাঝেমধ্যে অগ্রিম সুদও আদায় করা হয়। বাকি ৬৭টি পবিস লোকসানে থাকায় তাদের পক্ষে সুদ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে মুনাফায় থাকা পবিসগুলো থেকে নেয়া ক্রস সাবসিডির ওপর সুদের অংশ কেটে রেখে বাকিটা তাদের দেয়া হয়। এতে প্রয়োজনীয় ভর্তুকি না পেয়ে লোকসানে থাকা পবিসগুলো আরও দুর্বল হয়ে যাচ্ছে। আর সুদের অর্থ ব্যাংকে জমা রেখে বছরের পর বছর এফডিআর বাড়িয়ে চলেছে আরইবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












