আমের খোসায় তৈরি হচ্ছে চা
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। মৌসুমে বিপুল পরিমাণ আম প্রক্রিয়াজাত ও খাওয়ার পর এসব খোসা জমে বর্জ্যে পরিণত হয়। তবে ফেলে দেয়া সেই আমের খোসাকেই সম্ভাবনাময় পণ্যে রূপ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিন বন্ধু মইনুল ইলাম, মিঠু ও মাসুম পান্না। আমের খোসা প্রক্রিয়াজাত করে তৈরি করছেন চা। যার নাম দিয়েছেন ‘ম্যাংগো পিল টি’।
তিন বন্ধুর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। তাদের দাবি, সম্ভাবনাময় এই উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তবে নতুন এই চায়ের পুষ্টিগুণ, খাদ্যমান ও নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করছেন গবেষকরা। এজন্য চায়ের পুষ্টিমান ও গুণগত বৈশিষ্ট্য পরীক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
তিন বন্ধুর একজন মইনুল ইসলাম বলেন, লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ভোলাহাটের বজরাটেক এলাকায় গড়ে তুলেছেন ‘সবুজ খামার’ নামে একটি প্রতিষ্ঠান। সেখানে ড্রাই ম্যাংগোসহ আম প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পণ্য তৈরি করা হয়। এসব পণ্য তৈরির পর আমের খোসা ফেলে দেওয়া হতো। পরে এই উচ্ছিষ্ট খোসা কীভাবে কাজে লাগানো যায়, সেই চিন্তা থেকেই আমের খোসা দিয়ে চা তৈরির পরিকল্পনা করেন তারা। সেখান থেকেই শুরু হয় ‘ম্যাংগো পিলটি’ তৈরির যাত্রা।
মিঠু বলেন, ছোটবেলা থেকেই আমচাষি পরিবারের সন্তান হিসেবে আমের সঙ্গে তার পরিচয়। কয়েক বছর ধরে আমের ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিদের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন তিনি। তাই আমকে কাজে লাগিয়ে কীভাবে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন কিছু করা যায়, সেই চিন্তা থেকেই আমের খোসা দিয়ে ‘পিল টি’ তৈরির উদ্যোগ নেন। শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আবদুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, আম প্রক্রিয়াজাতকরণের পর উৎকৃষ্ট মানের অনেক খোসাই সাধারণত ফেলে দেওয়া হয়। অথচ সেই ফেলে দেয়া খোসা ব্যবহার করেই তৈরি হচ্ছে চা, যার বাজারমূল্য কেজিপ্রতি প্রায় চার হাজার টাকা। এটি নিঃসন্দেহে কৃষিপণ্যের অপচয় রোধ ও মূল্য সংযোজনের একটি সম্ভাবনাময় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা গেলে আমের উপজাত থেকেও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। উদ্যোক্তারা এগিয়ে এলে কৃষি বিভাগ তাদের পাশে থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন বলেন, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে চায়ের পুষ্টিমান, খাদ্যগুণ ও নিরাপত্তা পরীক্ষা করাও জরুরি। এসব বিষয় নিশ্চিত করা গেলে আমের খোসা থেকে তৈরি চা একদিকে যেমন নতুন পণ্যের বাজার তৈরি করবে, অন্যদিকে আমচাষি ও উদ্যোক্তা উভয়ের জন্যই আয়ের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












