আমেরিকায় ভ্রমণ সতর্কতা থাকা উচিত -ড. মোমেন
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৩ মে, ২০২৩ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দেওয়ার কোনো কারণ নেই। বরং আমেরিকায় গেলে, সেখানে ভ্রমণ সতর্কতা থাকা উচিৎ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা নিয়ে এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। কেন তারা দিল, সেটা তাদের জিজ্ঞাসা করুন। তবে আমাদের এখানে সভা সমিতিতে গুলিতে কেউ মরে না। বরং আমেরিকায় গেলে সেখানে শপিং মল, বারে সতর্কতা জারি করা যেতে পারে। আর এটা খুবই অদ্ভুত। আমাদের এখানে মার্কিন নাগরিককে কেন গুলি করবে?
তিনি বলেন, আমরা যারা দেশে থাকি, তারা জানেন, এখানে কোনো সংঘাতের আশঙ্কা নেই।
উল্লেখ্য, গত রোববার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দেয় ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)