‘আমি মুঘল বংশধর’: লালকেল্লা ফেরতের দাবি নারীর, সুপ্রিম কোর্টের প্রহসন
ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির লালকেল্লা পুনরুদ্ধারের দাবিতে করা এক নারীর আবেদন খারিজ করে দেয়। ওই নারী দাবি করেছিলেন, তিনি মুঘল সমুাট বাহাদুর শাহ জাফর-দ্বিতীয়র প্রপৌত্রের বিধবা স্ত্রী এবং লালকেল্লার বৈধ উত্তরাধিকারী।
প্রধান বিচারক সঞ্জীব ও বিচারক সঞ্জয় সমন্বিত বেঞ্চ আবেদনটিকে “ভুলভাবে উপস্থাপিত ও ভিত্তিহীন” বলে মন্তব্য করে শুনানিতে অগ্রাহ্য করে।
আদালত সাফ জানায়, “এই রিট আবেদনটি আদতেই ভিত্তিহীন এবং তা গ্রহণযোগ্য নয়।” এমনকি আবেদনকারী সুলতানা বেগমের পক্ষের আইনজীবী যখন আবেদন প্রত্যাহারের অনুরোধ করে, তখনও আদালত তাতে সায় দেয়নি।
আবেদনকারী পক্ষের দাবি ছিল, “তিনি দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য।” জবাবে প্রধান বিচারক বলেন, “তাহলে শুধু লালকেল্লা কেন, আগ্রা, ফতেপুর সিক্রির কেল্লাগুলো কেন নয়?”
এর আগে, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ একই আবেদন খারিজ করে দিয়েছিল। তখন জানানো হয়, ২০২১ সালের ডিসেম্বরে হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বেগম যে আবেদন করেছিলেন, সেটি দুই বছর ছয় মাসের বেশি দেরিতে জমা পড়ে- যা গ্রহণযোগ্য নয়।
সুলতানা বেগম আবেদনপত্রে উল্লেখ করেন, তার অসুস্থতা ও কন্যার মৃত্যুজনিত কারণে তিনি সময়মতো আবেদন করতে পারেননি। তবে হাইকোর্ট এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করেনি।
২০২১ সালের ডিসেম্বরে হাইকোর্ট জানায়, ১৫০ বছরেরও বেশি সময় পর আদালতের দ্বারস্থ হওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।
আবেদনে সুলতানা বেগম দাবি করেছিলেন, ১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লালকেল্লা দখল করে নেয় এবং মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানো হয়। তিনি আরও বলেন, তার পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি লালকেল্লার মালিক, এবং ভারত সরকার অবৈধভাবে সম্পত্তিটি দখল করে রেখেছে।
আবেদনে কেন্দ্রীয় সরকারকে লালকেল্লা ফেরত দেওয়া বা ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।