শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বিজ্ঞানে মুসলমানদের অবদান:

আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জ্ঞান-বিজ্ঞানসহ পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত মুকুটস্বরূপ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, সকাল ৬:৫৪
আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জ্ঞান-বিজ্ঞানসহ পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত মুকুটস্বরূপ

পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে সর্বাধিক জ্ঞানী এবং সর্বক্ষেত্রে অনুসরণীয় ও অনুকরণীয় সম্মানিত ব্যক্তিত্ব উনাদের মধ্যে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সর্ব শীর্ষে। বলা হয়, আখেরী উম্মতের সমস্ত নেক আমল বা উত্তম কাজের জন্য তিনি সর্বপ্রথম বদলা লাভ করবেন। কারণ উনার আদর্শ মুবারক সমস্ত কিছুকে সৌন্দর্যম-িত করেছেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত মুকুট স্বরূপ। সুবহানাল্লাহ! (নুজহাতুল মাজালিস)
মুকুট সৌন্দর্য এবং সম্মানের প্রতীক। অর্থাৎ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মুবারক আদর্শ ও আমল মুবারক অনুকরণে উম্মাহর জাহিরী-বাতিনী সৌন্দর্য তথা পরিশুদ্ধি খুব সহজেই অর্জিত হবে এবং উম্মাহ দুনিয়াতেই অনেক কল্যাণ লাভ করবে। যা বলার অপেক্ষাই রাখে না। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারকে বর্ণিত ঘটনাসমূহে দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, তিনি জ্ঞান-বিজ্ঞানসহ উত্তম সমস্ত বিষয়ের সৌন্দর্যবর্ধক। চিকিৎসা, অর্থনীতি, সমরবিদ্যা সর্বক্ষেত্রে রয়েছে উনার অপরিসীম মুবারক অবদান।
কায়িনাতবাসীর জন্য আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সবচেয়ে বড় হাদিয়া মুবারক হচ্ছে- সংকলনকৃত পবিত্র কুরআন শরীফ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় যেহেতু পবিত্র কুরআন শরীফ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সূরা শরীফ বা আয়াত শরীফ হিসেবে প্রয়োজন মাফিক নাযিল হয়েছেন। সে সময়ে তা একত্রে সংকলন করা হয়নি। তখন তা বিভিন্নভাবে, চামড়ায়, গাছের পাতায় বা পাথরের গায়ে লিপিবদ্ধ ছিলো। তাছাড়া অনেকে তা মুখস্ত করে রেখেছিলেন। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফতকালে সংঘটিত ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফিযে কুরআন শাহাদাতবরণ করেন। অপরদিকে মুরতাদদের ফিতনাও ব্যাপক আকার ধারণ করে। সঙ্গতকারণেই পবিত্র কুরআন শরীফ সংকলন ও সংরক্ষণের অতীব প্রয়োজনীয়তা দেখা দেয়। এহেন পরিস্থিতিতে সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক পরামর্শক্রমে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বিশিষ্ট ছাহাবী হযরত যায়েদ বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফ সংকলন করান। সুবহানাল্লাহ! যা পরবর্তীতে সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি ব্যাপকভাবে প্রচার-প্রসার করেন। সুবহানাল্লাহ!
একথা দিবালোকের ন্যায় সত্য যে, পবিত্র কালামুল্লাহ শরীফ জ্ঞান-বিজ্ঞানসহ সমস্ত ইলম উনার মূল ভিত্তি। তিনি পবিত্র কুরআন শরীফ সংকলনের পৃষ্ঠপোষকতা ও পথ নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ! ‘দায়লামী শরীফ’ ও ‘মাক্বাছিদুল হাসানাহ’ কিতাবে উল্লেখ করা হয়, পবিত্র আযানে ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ শুনে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনিও তা পাঠ করলেন এবং দু’বৃদ্ধাঙ্গুলীর নখ মুবারকে বুছা মুবারক দিয়ে দু’চোখে লাগালেন। তা দেখে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে এরূপ করবে তার জন্য আমার শাফায়াত মুবারক অবধারিত। ” (অসমাপ্ত)

-মুহম্মদ ইমাদুদ্দীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ৩ দিন আগে চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬