দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরাইলের ওপর গাজায় অভিযান চালালে করুণ পরিণতি হবে -সৌদি
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গাজার রাফা শহরে ইসরাইলের পরিকল্পিত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে। দখলদার সন্ত্রাসী ইসরাইলের গাজা হামলার ফলে বাস্তুচ্যুত সব মানুষ এখন দক্ষিণের এই শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের সংখ্যা গাজার মোট জনসংখ্যার কমপক্ষে অর্ধেক। এ অবস্থায় সতর্কতা উচ্চারণ করেছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী, ডাচ পররাষ্ট্রমন্ত্রী হ্যাঙ্কি। এছাড়া যদি রাফায় অভিযান চালানো হয় তাহলে খুব করুণ পরিণতি হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরব। গাজার হামাস শাসকরা বলেছেন, সেখানে হামলা চালানো হলে দখলদার সন্ত্রাসী ইসরাইলের জন্য পরিণতি খুবই খারাপ হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গত ৭ অক্টোবরের পর গাজায় বেপরোয়া হামলা শুরু করে ইসরাইল। সেই হামলা এখনো অব্যাহত আছে। তারা এরই মধ্যে গাজা, পশ্চিমতীর মিলে কমপক্ষে ২৭ হাজার ৯০০ মানুষকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ৬৭ হাজার সাধারণ মানুষ। এসব হামলায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। আশ্রয় নিয়েছেন রাফা শহরে।
হামাসের বিরুদ্ধে অভিযান বৃদ্ধি করেছে দখলদার সন্ত্রাসী ইসরাইল। এর প্রেক্ষিতেই আন্তর্জাতিক ওই সতর্কবার্তা এসেছে।
অন্যদিকে রাফা থেকে ইহুদীবাদী সেনাবাহিনীকে সরে আসার নির্দেশ দিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরাইলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু। অর্থাৎ সেখান থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সৈন্যবাহিনী পালিয়ে যাচ্ছে।
তবে এরই মধ্যে ইসরাইলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, রাফায় আগ্রাসন চালানো হলে তা হবে বিপর্যয়কর। একই বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ। দাতা সংস্থাগুলো বলেছে, মিশর সীমান্তের এই শহর থেকে প্রতিজন মানুষকে উদ্ধার করা অসম্ভব।
সৌদি আরব হুঁশিয়ার করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করছে এবং একইসঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে।
এতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লংঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেয়ার জন্যে জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ সংকটের জন্য আমেরিকা-ইসরায়েল দায়ী -মাসুদ পেজেশকিয়ান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘স্বৈরতন্ত্রের অংশ হতে চাই না’: মার্কিন নাগরিকত্ব ছাড়ার হিড়িক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এখন ইউরোপ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের উর্বর মাটিতে ক্যাপসিকামের ফলন বাড়ছে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার ও কয়েন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’ -ইউনিসেফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওপেক ছাড়ার সিদ্ধান্ত: সৌদির সঙ্গে বিভেদ বাড়লো আরব আমিরাতের
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












