আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে অনন্য সাফল্য
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা রংপুরে আধুনিক কৃষি উদ্যোগের মাধ্যমে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের ফাজিল খাঁ গ্রামের তরুণ উদ্যোক্তা হাছানুর রহমান লিটনের সাফল্যে আলোর মুখ দেখছে এ উদ্যোগ।
পরিকল্পিত চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার এবং দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি আজ শুধু নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, বরং স্থানীয় যুবকদের জন্যও সৃষ্টি করেছেন কর্মসংস্থানের নতুন ক্ষেত্র।
প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে লিটন বস্তায় আদা চাষ শুরু করেন। যা বর্তমানে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এই পদ্ধতিতে কম জমিতে অধিক উৎপাদন সম্ভব হওয়ায় এটি কৃষকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত মানের বীজ, জৈব সার এবং সঠিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি আদা উৎপাদনে সফলতা অর্জন করেছেন।
বিশেষজ্ঞদের মতে, বস্তায় আদা চাষে রোগবালাই কম হয় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এটি একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
এছাড়াও লিটন প্রায় দেড় একর জমিতে বাণিজ্যিকভাবে কলার বাগান গড়ে তুলেছেন। আধুনিক পদ্ধতিতে চারা রোপণ, নিয়মিত পরিচর্যা এবং সুষম সার ব্যবহারের মাধ্যমে তার কলা বাগান এখন ফলনে ভরপুর। স্থানীয় বাজারে তার উৎপাদিত কলার চাহিদা দিন দিন বাড়ছে, যা তাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলছে।
তার এই কৃষি উদ্যোগকে কেন্দ্র করে বর্তমানে প্রায় ২০ জন স্থানীয় বেকার যুবক নিয়মিত কাজের সুযোগ পেয়েছেন। কেউ কাজ করছেন বাগানের পরিচর্যায়, কেউ ফসল সংগ্রহ ও বাজারজাতকরণে। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।
বাসসের সাথে আলাপকালে হাছানুর রহমান লিটন বলেন, কৃষিকে যদি আধুনিকভাবে পরিচালনা করা যায়, তাহলে এটি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং একটি লাভজনক ব্যবসায় রূপ নিতে পারে। আমি চাই নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও এই পথে এগিয়ে নিতে।
তিনি জানান, সরকারি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং প্রযুক্তিগত সহায়তা পেলে তিনি তার প্রকল্পকে আরও বড় পরিসরে বিস্তৃত করতে চান।
স্থানীয়দের মতে, লিটনের এই উদ্যোগ গ্রামের অন্যান্য তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। কৃষিকে নতুনভাবে দেখার আগ্রহ বাড়ছে। যা দীর্ঘমেয়াদে গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের চাপ কমাতে সহায়ক হবে।
সচেতন মহল মনে করছেন, তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ভর্তুকি ও প্রণোদনা বৃদ্ধি করা গেলে দেশের কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এতে করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে।
রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আরিফা বিনতে আজিজ বলেন, ভবিষ্যতে কেউ যদি এ ধরনের কৃষিকাজে উদ্যোগী হন, তাহলে সরকারিভাবে তাদের প্রয়োজনীয় সহায়তা ও ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা আরও উৎসাহিত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ জন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈদুল আজহার আগেই হাতিয়ার জনগণ পাচ্ছেন নতুন ফেরি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আশ্রয়ণ প্রকল্পের টাকা আত্মসাৎ, সাবেক ইউএনও’র লঘুদ-
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কৃষি মন্ত্রণালয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পে-স্কেলের দাবিতে আজ থেকে কর্মসূচি শুরু
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












