আদানির জালিয়াতি : অভিযোগ তদন্তে কমিটি করে দিল ভারতের সর্বোচ্চ আদালত
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতীয় ধনকুবের গৌতম আদানির শিল্পগোষ্ঠীর জালিয়াতির অভিযোগ তদন্তে একটি প্যানেল কমিটি গঠন করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কমিটি গঠন করে দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খবর রয়টার্সের।
গত ২৪ জানুয়ারি নিউইয়র্ক ভিত্তিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি শিল্পগোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। হিন্ডেনবার্গের অভিযোগ, ভারতের এই ধনকুবেরের কোম্পানি আদানি গ্রুপ শেয়ার নিয়ে জালিয়াতি ও হিসাব-নিকাশের ক্ষেত্রে ধোঁকাবাজি করেছে। এরপর থেকেই আদানি কোম্পানিগুলোর শেয়ারের দাম কমছে। এমনকি, ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশের আগে থেকেই আদানি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তদন্ত করছে সেবি।
আদানি গ্রুপের অধীনে রয়েছে মোট সাতটি কোম্পানি। হিনন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকে এসব কোম্পানি হারিয়েছে ১৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। তবে, হিন্ডেনবার্গের অভিযোগকে অস্বীকার করে আসছে শিল্পগোষ্ঠীটি।
প্রতিবেদনে রয়টার্স জানায়, আদানি শিল্পগোষ্ঠী হেরফের করে শেয়ারের দাম বাড়িয়েছে কিনা, লেনদেনের তথ্য সঠিকভাবে দিয়েছে কিনা এবং তাদের জ ালিয়াতির কারণে সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা তদন্ত করতে সেবিকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
হিন্ডেনবার্গের অভিযোগ, আদানি গ্রুপ বিদেশি সত্তা ও শেল কোম্পানি দেখিয়ে নিজেদের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার কিনেছিল। এর মাধ্যমে তারা ভারতীয় আইন লংঘন করেছে। এমনকি, নামে-বেনামে বহু লেনদেন করেছে তারা। এর জবাবে আদানি বলেছিলো, ‘সকল সংশ্লিষ্ট পক্ষের লেনদেন সঠিকভাবে প্রকাশ করা হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)