আত্মসমর্পণ
আক্বাজি
কদম পাকে অধম করি নিবেদন
কবুল করুন
এই গোলামের আত্মসমর্পণ
সব হারিয়ে আজ
মুর্শিদ আপনায় ডাকছি ভীষণ।
এই নফসের অভিশাপে
পাপী অধম
কত ইচ্ছাকৃত পাপে
হচ্ছি জখম
ও মালিকে আ'যম
স্মরি আপনায় হরদম
ঠেকিয়ে দিন মোর অধ:পতন
কদম পাকে অধম করি নিবেদন।
খুব কষ্ট চেপে আজ
পড়ছি নাশিদ
সেই আবেগ অনুভূতি
নেই যে মুর্শিদ
আশিকের এই মারিদ্ব
সারিয়ে দিন সাইয়্যিদ
পবিত্র করুন মোর দেহ-গড়ন
কদম পাকে অধম করি নিবেদন।
দুই আঁখি জুড়ে যেন
শত হাহাকার
বলা হয়নি কত কথা
হবে কবে আর?
রঙিন স্বপ্ন আমার
ভেঙ্গে হয় চুরমার
নিজ দোষে দোষী আমি করছি ক্রন্দন
কদম পাকে অধম করি নিবেদন।
শেষ ছন্দমালায় করি
নব প্রত্যাশা
অপেক্ষার অবসান হবে
মুর্শিদ ভরসা
নিছবতের পিপাসা
হটাবে হতাশা
পাক তাবাসসুম চাই তাই সদা আমরণ
কদম পাকে অধম করি নিবেদন।
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত