আজ সুমহান ও বরকতময় পবিত্র ১০ই রজবুল হারাম শরীফ!
সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত সাইয়্যিদুল উমাম আর রবি আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের মহান বিজয় ঐতিহাসিক ইয়ারমুক জিহাদ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসল
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
এ লেখার সময় পর্যন্ত গতকাল বাংলাদেশের ৩০ কোটির অধিক লোকের মাঝে ২৫জনও ‘ট্রিলিয়ন টাকা’ কথাটি উচ্চারণ করে নাই। আর গোটা বিশ্বের ২৫ জনও ‘১ কোয়া ড্রিলিয়ন’ (১ হাজার মিলিয়ন মিলিয়ন) এই পরিমাণ অর্থ নিয়ে কথা বলে নাই। আর ১ কোয়িন টিলিয়ন, ১ সেক্স টিলিয়ন, ১ গুগল, ১ গুগলপ্লেক্স এর উপরের কথা তো বাকীই রইলো।
অপরদিকে গোটা বিশ্বের মধ্যে ৩১ জন নারীও গতকাল রেড ডায়মন্ডের কথা আলোচনার যোগ্যতা অর্জন করতে পারেনি। কারণ সারা পৃথিবীতে এই পর্যন্ত লাল হীরা পাওয়াই গেছে ৩০টির মতো।
আরো উল্লেখ্য, যদি প্রশ্ন করা হয় গতকাল ‘সুপার ক্লাস্টার’ কথাটি কজন উচ্চারণ করেছে? নিঃসন্দেহে বলা যায় হাতে গোনা কিছু লোকই সুপার ক্লাস্টার নিয়ে বলাবলি করতে পেরেছে। এ সম্পর্কিত জ্ঞান এবং আলোচনার যোগ্যতা বা প্রবৃত্তি সামান্য কিছু লোকই অর্জন করতে পেরেছে।
উল্লেখ্য, যদি এসব বিষয়ই সারা পৃথিবীতে একশ কোটিতে একজনও আলোচনা করার অবকাশ না রাখে তবে সব কিছুর চেয়ে বেশি মহামূল্যবান বিষয়, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আলোচনা করার যোগ্যতা রাখে কজন? আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী, হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত পিতা এবং শায়েখ, বেমেছাল বুযুর্গ, মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী শায়খ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সময় বারবার বলতেছিলেন যে, আমি এখন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক অনুভব করতেছি আমার অন্তরের মধ্যে। এটা বলতে বলতে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন বিষয়টা ফিকির মুবারক করিনি ব্যাপারটা কি? কিন্তু পরবর্তী সময় আমি যখন ফিকির মুবারক করলাম তখন বুঝতে পারলাম আসলে বিষয়টা হচ্ছে যে, হযরত আহলু বাইত আলাইহিমুস সালাম উনাদের আলোচনা খুবই খুবই খুবই উচ্চ ও উচু এবং উচু তবকার বিষয়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলতঃ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনি এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাই সম্মানিত আহলু বাইত শরীফ উনাদের বিষয় পরিপূর্ণ ও গভীরভাবে জানেন এবং আখাছছুল খাছ ক্ষমা ও ইহসান করে কিছু ব্যক্তও করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! তবে তা ধারণ করার যোগ্যতাও বা ক’জনের আছে?
প্রসঙ্গত, আজ সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আল আউওয়াল আলাইহিস সালাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, “সম্মানিত মক্কা শরীফ বিজয়ের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আলাইহিস সালাম উনাকে উনার সম্মানিত বাহন মুবারক উনার পিছনে অপর বর্ণনায় রয়েছে উনার উট মুবারক উনার পিছনে আরোহণ মুবারক করিয়েছিলেন।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
লেখাবাহুল্য, এই মহান একটি ঘটনাই সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আলাইহিস সালাম উনার বেমেছাল মর্যাদা মুবারক, মর্তবা মুবারক, শান-মান মুবারক, আখাচ্ছুল খাছভাবে প্রকাশ পায়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
প্রসঙ্গত, ছহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ম ইমাম। সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কুনিয়াত বা উপনাম মুবারক আবু জা’ফর। বর্ণিত আছে যে, তিনি উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আশার হযরত কিবতিয়া আলাইহাস সালাম উনার বংশ মুবারকের ছিলেন। সুবহানাল্লাহ!
আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৯৫ হিজরী সনের পবিত্র ১০ই রজবুল হারাম শরীফ জুমুয়াবার রাতে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। অর্থাৎ আজকের মহান দিনটিই উনার মহামহিম বিলাদতী শান মুবারক প্রকাশের দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত সাইয়্যিদুল উমাম আর রবি’ আলাইহিস সালাম তিনি ১৪৪৩ হিজরীর পবিত্র ১০ই রজবুল হারাম ইয়াওমুস সাবত ইশরাকের ওয়াক্তে পবিত্র বিলাদতী শান প্রকাশ করেন। উনার মহাসম্মানিতা মাতা হযরত নাক্বিবাতুল উমাম আলাইহাস সালাম তিনি আর উনার মহাসম্মানিত পিতা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম। হযরত সাইয়্যিদুল উমাম আর রবি আলাইহিস সালাম তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশেষ ব্যক্তিত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য, উনাদের সংশ্লিষ্টতার কারণে আজ মহিমান্বিত ১০ই রজবুল হারাম শরীফ উনার মহিমা অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে অকল্পনীয় মাগফিরাত, রহমত, বরকত, ছাকীনা, তথা ফযীলতযুক্ত হয়েছে। এর মধ্যে একটি বিশেষ বহিঃপ্রকাশ হচ্ছে যে, আজকের এই মহান দিনের ফযীলতের কারণেই ইয়ারমুকের যুদ্ধে কাফিরদের দুই লাখেরও বেশি সৈন্যের বিরুদ্ধে মুসলমানদের মাত্র ৩৫ হাজার সৈন্যকে মহান আল্লাহ পাক তিনি বিশাল বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
এই দিনের ফযীলত সম্পর্কে স্বয়ং সাইফুল্লাহ হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ইরশাদ মুবারক করেন, ‘আজকের এই দিনটি মহান আল্লাহ পাক উনার অন্যতম একটি দিন।’ সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার দেশে, ৯৮ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে এই মহান দিনটি ব্যাপক জাঁক-জমক ও মহাশান-শওকতের সাথে পালন করা উচিৎ। কিন্তু তা পালন করতে গাফলতি করাতেই আজ আমাদের চলমান অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকট। অথচ উনাদের মূল্যায়নেই রয়েছে এর থেকে মুক্তি।
ছহিবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












