আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৯ মাহে রজবুল হারাম শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২২ ছামিন’ ১৩৯৩ শামসী (২০ জানুয়ারী ২০২৬ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৩ ছামিন’ ১৩৯৩ শামসী (২১ জানুয়ারী ২০২৬ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন, উনাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার উল্লিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৭ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৪৭ হিজরী, ২১ ছামিন’ ১৩৯৩ শামসী, ১৯শে জানুয়ারী ২০২৬ খৃঃ, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ০৪ ডিগ্রী ৫৮ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ১৬ ঘণ্টা ১৪ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৩৫ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬টা ০৪ মিনিটে অর্থাৎ ০ ঘন্টা ২৯ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৪৩ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৪৮ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ০৭ ডিগ্রী ১৮ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০১.৮১% আলোকিত থাকবে।
আজ বাংলাদেশের আকাশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ছফর শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ছফর শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
২৩ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
২২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
২৫ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২৪ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৪)
২০ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৩)
১৩ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (২)
২৯ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ: পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখা গেছে
২৭ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












