আজিমপুরে ৫ মিনিট মিছিল করে উধাও যুবলীগের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর পৌনে ৭টার দিকে আজিমপুর শেখ সাহেব বাজার রোড ইউসেপ-হাজী শফি উল্লাহ স্কুলের গলিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড শাখার নেতা ইমনের নেতৃত্বে ঝটিকা মিছিলটি হয়। মিছিলটি প্রায় ৪ থেকে ৫ মিনিট স্থায়ী হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঘটনার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও প্রতিবাদ কার্যক্রম চালিয়ে আসছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।