আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ -ফায়ার সার্ভিস
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
আগুন লাগার প্রায় বারো ঘণ্টা পর গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
তিনি বলেন, বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মঙ্গলবার সারা রাত সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকবেন, যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারেন। এখনো ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা একটু সময় নেব। কারণ ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এবং কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। কেমিক্যাল দুর্ঘটনা ফেস করতে হয় একটু সময় নিয়ে, এটার একটা প্রটোকল আছে। আমরা সেটা ফলো করছি, হয়ত কয়েকদিন সময় লাগতে পারে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকারে বুয়েটের একটা প্রতিনিধি দল আসবে। তারা দেখার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
জাহেদ কামাল বলেন, এখন এটা যে পরিস্থিতিতে আছে তা আমাদের জন্য আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদের সতর্ক থাকতে হবে। আগুন নেভানো আছে। কিন্তু আগুন আবার হয়ত জ্বলে উঠতে পারে। সেজন্য আমরা সতর্ক আছি। আমাদের ফায়ার ফাইটাররা রাতে এখানে থাকবেন যাতে আগুন জ্বলে উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন।
এখনো কী আগুন নেভেনি? এমন প্রশ্নে মহপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাপণ বলা যাবে না। এটা অন্য আগুনের মত দ্রুত নির্বাপণ করা যাবে না। দ্রুত করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। টঙ্গীরটাও নেভাতে সাত-আটদিন লেগে গিয়েছিল। আমরা চেষ্টা করছি বোঝার জন্য। তারপর বলতে পারব কতোটুকু সময় লাগবে। আমাদের কাছে স্থানীয় জনগণ ও আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তা সবার আগে। আমরা চাই না আরও কোনও ক্ষয়ক্ষতি হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিশুখাদ্য ভাগাভাগির অভিযোগ, তদন্তে কমিটি গঠন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাকৃবির ৬৩ শতাংশের বেশি শিক্ষার্থী সকালের নাশতা করে না : জরিপ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাকরি ফেরত পেয়েছেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)