আগামী বছর হজের খরচ আরও কমবে -ধর্মমন্ত্রী
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘এই বছর আমাদের হজের খরচ গত বছরের চেয়ে ১ লাখ ২ হাজার টাকা কমানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা যদি পুরোপুরি পালন করতে পারি তাহলে আমরা আশা করছি আগামী বছর এ খরচ আরও কমে আসবে। পাশাপাশি হজ যাত্রীদের জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
ফরিদুল হক খান বলেন, ‘আগামী বছর যারা হজে যাবেন তারা যেন তাদের আবাসনস্থল থেকে যেকোনও সময় মক্কা ও মদিনায় ঘুরতে যেতে পারেন সেজন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে। বাসগুলো ১০ মিনিট পরপরই যাতায়াত করবে। এভাবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’
চাঁদ দেখার বিষয় সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাঁদ দেখার বিষয় সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা তৈরি করে ফেলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে চাঁদ দেখা কমিটি গঠন করেছি। চাঁদ দেখার আগে প্রত্যেক জেলা থেকে আমাদের জানানো হয় যে চাঁদ দেখা গেছে কি যায়নি। এছাড়া কোনও জেলা থেকে যদি কোনও জনপ্রতিনিধি জানায় যে চাঁদ দেখা গেছে তবে সেখানে তিনজন সাক্ষীর কথা বলা হয়। যদি চার জন মিলে বলে যে চাঁদ দেখা গিয়েছে তবে সে চাঁদ দেখার বিষয়টি আমরা বিবেচনায় নেই। পাশাপাশি আমাদের আবহাওয়া অধিদফতর আমাদের এ ব্যাপারে সহযোগিতা করে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)