আগস্টের পর থেকে গাজা ছেড়েছে অন্তত সাড়ে চার লাখ মানুষ
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি বাহিনীর আরবী ভাষার মুখপাত্র আদ্রাই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে গাজা শহরের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, ‘হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করা হবে। ’
এই হুমকির পর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে বাসিন্দাদের মধ্যে স্থায়ী বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত আগস্টের শেষ নাগাদ গাজা শহর ও তার আশপাশ এলাকায় প্রায় ১০ লাখ মানুষ বসবাস করছিলো। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ শহর ছেড়ে চলে গেছে। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীও বলছে, শহর ছেড়ে চলে যাওয়া বাসিন্দাদের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার।
গত সপ্তাহে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। দুই বছর ধরে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এবং জাতিসংঘ ঘোষিত দুর্ভিক্ষের মধ্যেও এ অভিযান চলছে। এ হামলা এমন এক সময় শুরু হয়েছে, যখন কয়েকটি পশ্চিমা দেশ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে ফিলিস্তিনকে একক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
স্থানীয়রা জানান, জায়তুন, তুফফাহ, শেজাইয়া শেখ আল-রাদওয়ানসহ বিভিন্ন এলাকার ভবন ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে শেখ আল-রাদওয়ানের বহু ভবনের ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
গাজার ব্যাংক কর্মী শাদি সালামা আল-রাইয়েস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এ ধ্বংসযজ্ঞের লক্ষ্য হলো ফিলিস্তিনিদের গাজা শহর থেকে স্থায়ীভাবে উৎখাত করা। ’ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ওএইচসিএইচআর একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘ইচ্ছাকৃতভাবে জনগণকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টা জাতিগত নিধনেরই নামান্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)