আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৩)
(পূর্ব প্রকাশিতের পর)
উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার অন্য এক বর্ণনায় এসেছে-
وفى رواية عَنْ حَضْرَتْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ الْأَنْصَارِيِّ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ حَضْرَتْ أُمَّ الْمُؤْمِنِينَ الثَالِثَة عَائِشَة الصديقة عَلَيْـهَا السَّلَامُ قالت كان خُلُق رسول الله صلى الله عليه وسلم القرآن. ثم قالت أتقرءون سورة المؤمنون؟ قال نعم، فقالت اقرأ، قال فقرأت {قَدْ أَفْـلَحَ الْمُؤْمِنُـوْنَ. الَّذِيْنَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ. وَالَّذِيْنَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُوْنَ. وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حَافِظُونَ. إِلَّا عَلٰى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُـهُمْ فَإِنَّـهُمْ غَيْـرُ مَلُومِيْنَ. فَمَنِ ابْـتَـغٰى وَرَاءَ ذٰلِكَ فَأُولٰئِكَ هُمُ الْعَادُوْنَ. وَالَّذِيْنَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ. وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوَاتِهِمْ يُحَافِظُوْنَ} فقالت هكذا كان خلق رسول الله صلى الله عليه وسلم
অর্থ: “অপর বর্ণনায় এসেছে, “হযরত সাআদ ইবনে হিশাম ইবনে ‘আমির আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আখলাক্ব (চরিত্র) মুবারক ছিলেন পবিত্র কুরআন শরীফ। অতঃপর তিনি (রাবী: হযরত সাআদ ইবনে হিশাম ইবনে ‘আমির আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) উনাকে বলেন আপনি পবিত্র সূরা মু’মিনূন শরীফ পাঠ করেন না? তিনি (রাবী) বলেন, হ্যাঁ (পাঠ করি) অতঃপর তিনি বলেন, আপনি পাঠ করুন। তিনি (রাবী) বলেন, আমি তখন পাঠ করি; {মু’মিনগণ উনারা সফলকাম হয়েছেন। যারা নিজেদের সম্মানিত নামায-এ ছিলেন বিনয়ী। যারা অনর্থক কথাবার্তার ক্ষেত্রে নির্লিপ্ত। যারা সম্মানিত যাকাত প্রদান করে থাকেন। যারা নিজেদের লজ্জাস্থান হিফাযতকারী। তবে নিজেদের আহলিয়া (স্ত্রী) ও মালিকানাভুক্ত বাঁদীদের ক্ষেত্রে সংযত না রাখলে উনারা তিরস্কৃত (দোষী) হবেন না। যারা এর বাহিরে তালাশ করে তারাই সীমলঙ্ঘনকারী হবে। যারা স্বীয় আমানত ও কৃত ওয়াদা সম্পর্কে ভীত থাকেন (অর্থাৎ সাবধানতা অবলম্বন করেন)। যারা উনাদের সম্মানিত নামাযসমূহের হিফাযত করেন।} (পড়তে পড়তে যখন তিনি দশখানা পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করলেন) উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন- 'এমনই ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখলাক্ব (চরিত্র) মুবারক।” সুবহানাল্লাহ! (নাসায়ী শরীফ: ৬/৪১২, তাফসীরে ইবনে কাছীর: ৫/৩৫৯, তাফসীরে মুনীর: ১৮/৫, মুসতাদরাকে হাকিম ২/৩৯২, ইছমতে রসূল: ৪৩০ পৃষ্ঠা) (অসমাপ্ত)
-মুহম্মদ মুস্তাজীবুর রহমান ওয়াক্বী।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।