আইসিসির পরোয়ানা এড়াতে সাজানো তদন্তের কৌশল নেতানিয়াহুর
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ রবি , ১৩৯২ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী নেতানিয়াহু ও সন্ত্রাসবাদী প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে দখলকৃত দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ। এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা এড়ানোর চেষ্টা করছে নেতানিয়াহু। গত বুধবার (১১ সেপ্টেম্বর) দখলদার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘কমপ্লিমেন্টারিটি’ নীতি ব্যবহার করে এই তদন্তের মাধ্যমে নেতানিয়াহু আইসিসি-কে বোঝাতে চাচ্ছে যে, দখলদার ইসরায়েলের নিজস্ব বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর তদন্ত হচ্ছে। ফলে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। তদন্ত দ্রুত সমাপ্ত করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে আরেকটি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার চেষ্টা করছে।
আইসিসির তদন্ত মূলত গাজা যুদ্ধে বেসামরিকদের ওপর হামলা ও খাদ্যাভাবে যুদ্ধ পরিচালনার মতো অভিযোগ ঘিরে। করিম খান দ্রুত এই পরোয়ানা জারি করার জন্য চাপ প্রয়োগ করছে।
যদিও দখলদার ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল নেতানিয়াহুর এই পদক্ষেপকে ‘একটি কৌশলী চাল’ হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশনই কেবল আইসিসির মানদ- পূরণ করতে পারে। তবে নেতানিয়াহু তার সরকারের অধীনে তদন্ত চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
নেতানিয়াহু শঙ্কা করছে, রাষ্ট্রীয় তদন্ত কমিশন রাজনৈতিকভাবে তার অবস্থানকে দুর্বল করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)