ইমরানের বিচারপ্রক্রিয়া স্পষ্ট করতে আদালতের নির্দেশ
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ রবি , ১৩৯২ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় করা মামলায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার চিন্তাভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করতে বলেছে ইসলামাবাদ হাইকোর্ট।
গত বছর দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের ঘটনায় তাঁর বিচার সামরিক আদালতে পরিকল্পনা করা হচ্ছে বলে এর আগে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ৯ মের মামলায় তাকে সামরিক আদালতের বিচারের মুখোমুখি করার পথ সুগম করতে গ্রেপ্তার হওয়া সাবেক আইএসআই প্রধান জেনারেল (অব.) ফাইজ হামিদকে রাজসাক্ষী হতে চাপ দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দেশটির পাঞ্জাব প্রাদেশিক সরকারের দায়িত্বে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে কি না, এ নিয়ে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে পাঞ্জাব সরকার।
সম্প্রতি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরিফ চৌধুরীও এক বিবৃতিতে সামরিক আইনের অধীনে ইমরান খানের বিচারের ইঙ্গিত দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে কেউ সেনা আইনকে ব্যবহার করলে, তাদের বিষয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে।
এমন প্রেক্ষাপটে আগে থেকেই ব্যবস্থা নিতে ইমরান খানের করা পিটিশনের শুনানি গত বৃহস্পতিবার গ্রহণ করেন বিচারক মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের অধীনে গত সপ্তাহে এই পিটিশন করা হয়েছিল।
ইমরান খানের বিচার সামরিক আদালতে করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করার নির্দেশ দিয়ে ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক মিয়াঙ্গুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)