আইএমএফের আরেক ‘কঠোর শর্ত’ মেনে নিল পাকিস্তান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৬৫০ কোটি (৬.৬ বিলিয়ন) ডলার ঋণ পেতে সর্বোচ্চ চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। তবে ঋণ দেয়ার আগে কঠিন কিছু শর্ত দিয়েছে ওয়াশিংটনভিত্তিক আর্থিক সংস্থাটি।
যার মধ্যে অন্যতম ছিল- কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বৃদ্ধি করতে হবে। আইএমএফের ঋণ না পেলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, এমন শঙ্কা থেকে সুদের হার বাড়ানোর শর্ত মেনে নিয়েছে পাকিস্তান সরকার।
পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০ বেসিস পয়েন্টে সুদের নতুন হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। ১৯৯৬ সালের অক্টোবরে একবার সুদের হার নির্ধারণ করা হয়েছিল ১৯.৫ শতাংশ। এখন প্রায় ২৫ বছর আগের পুরনো রেকর্ডের দ্বারপ্রান্তে চলে এসেছে ইসলামাবাদ।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তারা। তখনই তারা জানিয়েছিলেন, সুদের হার ২ শতাংশ বৃদ্ধি পাবে।
আইএমএফ ঋণ দিতে যেসব শর্ত দিয়েছিল, সেগুলোর প্রায় বেশিরভাগই মেনে নিয়েছে পাকিস্তান সরকার। বিদ্যুৎ খাত নিয়ে যে কয়েকটি ইস্যু রয়েছে সেগুলোও সমাধানের চূড়ান্ত পর্যায়ে আছে। বিষয়টি সুরাহা হয়ে যাওয়ার পরই আইএমএফের সঙ্গে স্টাফ-লেভেল চুক্তি হবে।
আরও জানা গেছে, এ বছরের জুন পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সূত্রের বিস্তারিত আইএমএফের কর্মকর্তাদের জানিয়েছে পাকিস্তান।
নগদ অর্থের সংকটে ভোগা পাকিস্তান যে কোনোভাবে ঋণ চাইছে। প্রথমে দেশটি আইএমএফের শর্ত মেনে নিতে চায়নি। কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি ও ভর্তুকি বন্ধ, ট্যাক্সের হার বৃদ্ধিসহ কঠোর সব শর্ত নিয়েছে।
সংস্থাটির এসব প্রস্তাব মেনে নেওয়ায় দেশটিতে প্রায় সবকিছুর মূল্য বৃদ্ধি পাবে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।