ইউক্রেনে রুশ হামলার নিন্দায় অস্বীকৃতি চীনের
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের বেশিরভাগ সদস্য রাশিয়ার তীব্র নিন্দা করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের অংশগ্রহণে ভারতে অনুষ্ঠিত বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়।
তবে সেখানে মস্কোর নিন্দা জানানোর ক্ষেত্রে নীরব ছিল চীন। এছাড়া বৈঠক শেষে শুধুমাত্র চীন এবং রাশিয়া জোটের যৌথ একটি বিবৃতিতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানায়। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভারত বর্তমানে জি-২০ জোটের সভাপতির দায়িত্বে রয়েছে এবং শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এই বৈঠকের আয়োজন করা হয়। রয়টার্স বলছে, জি-২০ জোটের বৈঠকে ভারত ইউক্রেন যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে চায়নি। তবে পশ্চিমা দেশগুলো জোর দিয়ে জানায়, রাশিয়ার বিরুদ্ধে নিন্দা অন্তর্ভুক্ত না থাকলে বৈঠকের কোনও ফলাফলকেই তারা সমর্থন করবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীন ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করার পরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা ভারতে অনুষ্ঠিত সম্মেলনের পর সমাপনী বিবৃতিতে একমত হতে ব্যর্থ হয়েছে।
মূলত বেইজিং জি-২০ জোটের বিবৃতির এমন কিছু অংশ গ্রহণ করতে অস্বীকার করেছে যেখানে ইউক্রেনীয় ভূখ-ে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করা হয়েছে। অন্যদিকে মস্কো বলেছে, ‘রুশ-বিরোধী’ পশ্চিমা দেশগুলো জি-২০ জোটকে ‘অস্থিতিশীল’ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২ ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাদক সেবনের দায়ে ৩ বন্ধু কারাগারে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজার থেকে কারা কিনছে সব পুরোনো বই
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রসদ সংকট ও মানসিক অসুস্থতার ঝুঁকি, ৫ হাজার সেনা নিয়ে ফিরছে মার্কিন রণতরী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনকে অস্ত্র দেয়ার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইল রাশিয়া
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপচয় কমিয়ে বাড়বে আয়, শেকৃবির স্মার্ট ড্রায়ারে কৃষিতে নতুন সম্ভাবনা
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাওয়াত ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তারেক রহমানের দিল্লি সফর: প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা অনড়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১ হাজার বস্তা ফেলে দাবী করা হচ্ছে ৬ হাজার বস্তার
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)