অস্ট্রেলিয়ায় এগিয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ইলসা
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়ার পূর্বদিকে সর্বশক্তি নিয়ে আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন ইলসা। দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সাইক্লোনটি ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছে, যা অস্ট্রেলিয়ায় সাইক্লোনের শক্তি পরিমাপের সর্বোচ্চ ধাপ।
আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, সাইক্লোন ইলসা রাতে পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট হেডলেন্ড এবং ওয়ালাল ডাউনসের মধ্যবর্তী স্থান পিলবারা উপকূল অতিক্রম করবে। এ সময় ওই এলাকায় ২৮৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইয়ে যাবে।
ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে শক্তিশালী বাতাস শুরু হয়েছে। তীব্র বাতাসে যেসব বস্তু উড়ে যেতে পারে সেগুলো শক্তভাবে বেঁধে রাখার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া ব্যুরো।
সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, ‘এমন শক্তিশালী বাতাস খুবই বিপজ্জনক। বাতাস শুধুমাত্র গাছ উপড়ে ফেলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ঘর-বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাবে না তীব্র ঝোড়ো বাতাস খোলা অবস্থায় থাকা বড় বস্তু নৌকা, ট্রেইলার ও কারাভানকে আকাশে উড়িয়ে দিতে পারে।’
অবশ্য যে অঞ্চলটিতে মহাশক্তিশালী এ সাইক্লোনটি আঘাত হানবে সেখানে জনবসতি তুলনামূলক কম। এই সামুদ্রিক ঝড়টির মূল কেন্দ্রে থাকবে পোর্ট হেডলেন্ড নামের একটি শহর। যেখানে মাত্র ১৬ হাজার মানুষ বসবাস করে।
সাইক্লোন ইলসার প্রভাবে এই অঞ্চলটিতে ভারী ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেখানে বন্যার সতকর্তা জারী করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ইতিহাসে এখন পর্যন্ত আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হলো সাইক্লোন মনিকা। ২০০৬ সালে ২৯০ কিলোমিটার গতিবেগে এটি অস্ট্রেলিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে আঘাত হানে। তবে ভাগ্যক্রমে এটি জনবসতি এলাকার বাইরে দিয়ে অতিক্রম করেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)