সম্পাদকীয়-১
অষ্টম শ্রেণি পাশ সরকারি অফিসের গাড়িচালকদের বেতন ১২তম গ্রেডে, আর স্নাতক পাশ প্রাথমিক শিক্ষকদের বেতন একধাপ নিচে ১৩তম গ্রেডে মাত্র ১১,০০০ টাকা! সচিবদের পাচক ভাতার চেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ৫,০০০ টাকা কম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিফিন ভাতা মাত্র ৬:৬৬ টাকা। প্রাথমিক শিক্ষকদের প্রতি বৈষম্য দূরীকরণে অক্ষম অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী চেতনার মূলে কুঠারঘাত করছে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত সপ্তাহেও বিভিন্ন দাবি নিয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন হয়েছে।
প্রসঙ্গত জালিম সরকার থেকে মুক্তির আশায়, জাতিকে মুক্ত করতে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরস্ত্র আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, ঘাতকের নির্মম বুলেটে মাটিতে লুটিয়ে পড়ে আবু সাঈদ। শহিদ হয় আবু সাঈদ। জুলাই-আগস্টের গণআন্দোলনে আবু সাঈদের মতো শত শত ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে, ১৫ বছরের শাষিত স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে মুক্তি মিলে, গঠিত হয় বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের কাছে সকল শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক।
মুক্তির উদ্দেশ্যে তখনই সাধিত হবে যখন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ বিরাজমান বৈষম্য থেকে মুক্তি পাবে! প্রান্তিক পর্যায়ে কোমলমতি শিশুদের শিক্ষার সঙ্গে জড়িত। প্রাথমিক শিক্ষাতেও বৈষম্য বিরাজমান। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও শিক্ষার সূতিকাগারের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত হয়ে উঠেনি, মরিচাপরা ব্লেড দিয়ে সদ্য জন্ম নেয়া শিশুর নাড়ি কাঁটার মতো হলো প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা। ২০১০ সালে প্রণীত শিক্ষানীতির অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম আজও শুরু হয়নি অথচ সময় পেরিয়ে গেছে ১৫ বছর।
চেয়ারের মানুষগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ধ্যানধারনার পরিবর্তন হয়, স্থির থাকে না নিয়মনীতি। আজও প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় ও যুগপযোগী করে গড়ে তুলতে পারিনি তেমনি পারিনি শিক্ষকতা পেশাকেও! দায় কার?
প্রাথমিক শিক্ষায় শিক্ষকতা পেশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা চাকরিতে যোগদান করে, কিছুদিন পর অন্য পেশাতে চলে যায় কিন্তু কেন? কেন মেধাবীরা প্রাথমিকের শিক্ষকতা পেশায় আগ্রহ হারিয়ে ফেলছে?
অধিদপ্তরের প্রাথমিক শিক্ষায় যারা গবেষণা করে তারা কি উত্তর খোঁজার চেষ্টার করেছে?
বর্তমান সময়ে অষ্টম শ্রেণি পাশ সরকারি অফিসের গাড়িচালকদের বেতন ১২তম গ্রেডে, আর স্নাতক পাশ প্রাথমিক শিক্ষকদের বেতন একধাপ নিচে ১৩তম গ্রেডে মাত্র ১১,০০০ টাকা!
সচিবদের পাচক ভাতার চেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ৫,০০০ টাকা কম। একবিংশ শতাব্দিতেও পাচক ভাতা ও অষ্টম শ্রেণি পাশ গাড়িচালকের বেতন প্রাথমিক শিক্ষকদের বেতনের চেয়ে বেশি।
অধিকাংশ শিক্ষক ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্টে পাঠদানের মতো গুরুদায়িত্ব পালন করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা কত? মাত্র ৬:৬৬ টাকা। দুঃখের বিষয় প্রাথমিক শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি তুললে "খাজাঞ্চিতে টান পড়ে", অথচ রাষ্ট্রের তত্ত্বাবধানে ভিনদেশি প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাদের থাকা, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।
প্রসঙ্গত, শিক্ষকদের শত শত বছরের বৈষম্যের, দারিদ্র্যের, অবহেলার যে চিত্র তা বদলের জন্য যে আন্দোলন, তা এতগুলো বছরে আন্দোলনই হয়ে উঠতে পারেনি।
দেশের প্রাথমিক শিক্ষক তার মযার্দা রক্ষার আন্দোলনে যখন পুলিশের পিপার স্প্রের কারণে মৃত্যুবরণ করে তখন সেটা আন্দোলনে মৃত্যু হয় না। সেটা হয় দুবর্ল শরীরের অপুষ্টিজনিত মৃত্যু। বিভক্ত করো, শাসন করো শিখিয়ে ছিল ব্রিটিশরা। অসংখ্য শিক্ষক সংগঠন, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পারস্পরিক দ্বন্দ্ব, শিক্ষকদের চাটুকারী মনোভাব এতোগুলো বছরেও পরিবতর্ন আনতে পারেনি। নানা ধরনের বৈষম্য অর্থোপার্জনের বাঁকা পথ সৃষ্টি করেছে, শিক্ষকদের ঠেলে দিয়েছে অসততার পথে।
প্রাথমিক বিদ্যালয়ে ৪০টির উপরে নানা ধরনের রেজিস্টার। তার ওপর আছে উপবৃত্তির কাজ। শিশু জরিপ, নিবার্চন, হোম ভিজিট, নানা দিবস পালনসহ হাজারটা কাজে লেখাপড়া ছাড়া অন্যসব কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে শিক্ষকদের বাধ্য করা হয়।
এতসব দায়িত্ব পালনের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হবে- এটাই প্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












