অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্র্বতী সরকার
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চলতি অর্থবছরের জন্য আওয়ামী লীগের রেখে যাওয়া বাজেটে কাঠামোগত কোনো পরিবর্তন আনেনি অন্তর্র্বতী সরকার। বরং বিগত সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরেও প্রয়োজনীয় অর্থের সংস্থান ছাড়াই আরো বড় আকারের বাজেট ঘোষণার প্রস্তুতি নেয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে গত অর্থবছরে (২০২৩-২৪) ঘোষিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। এর মধ্যে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ৬ লাখ ২ হাজার ২৫৬ কোটি টাকা। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের (২০২৪-২৫) জন্যও ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বিশাল বাজেট রেখে গেছে পতিত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৫১ হাজার ৫৯৮ কোটি টাকা। দেশী-বিদেশী উৎস থেকে নেয়া ঋণের মাধ্যমে এ ঘাটতি পূরণের কথা রয়েছে।
বাজেট প্রণয়নের অংশ হিসেবে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৭৪ হাজার কোটি টাকা বেশি। এছাড়া পরবর্তী দুই অর্থবছরের রাজস্ব আয়ের প্রক্ষেপণও করা হয়েছে। এতে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আহরণের প্রক্ষেপিত লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪৯ হাজার কোটি ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য তা ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী দুই অর্থবছরে সরকার অভ্যন্তরীণ রাজস্ব আহরণ চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় আড়াই লাখ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করছে।
চলতি মাসের শুরুতে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণসংক্রান্ত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সভায় এ প্রাক্কলন ও প্রক্ষেপণ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রস্তাবিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করতে বিএমসির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












