অর্থনৈতিক মন্দার মধ্যেও কৃষকরা ফেরত দিয়েছেন ঋণের অর্থ
, ০৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯০ শামসী সন, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
খাদ্য নিরাপত্তার প্রধান নিয়ামক কৃষি ও কৃষক। কৃষকের কাছে অর্থ সরবারহের চেষ্টা করেও তা পুরোপুরি সফল হওয়া যায় না, নানা শর্তের বেড়াজালে আটকে যায়।
কিন্তু তারপরও যে ঋণ কৃষকের কাছে পৌঁছায় তার ফেরতের হার অন্য যে কোনো ঋণের চেয়ে বেশি। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে এমন তথ্য মিলেছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে কৃষকরা ব্যবহার শেষে ব্যাংককে ফেরত দিয়েছেন ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। যা মোট ঋণ স্থিতির ৩২ দশমিক ২২শতাংশ। রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকে ফেরত দিয়েছে ৭ হাজার ২৭৮ কোটি ৬২ লাখ টাকা। আর ৪৬ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ফেরত দিয়েছেন ৯ হাজার ১৫১ কোটি টাকা। ডিসেম্বর প্রান্তিকে কৃষি ঋণের স্থিতি রয়েছে ৫০ হাজার ৯৯৭ কোটি টাকা।
গত ২০২১-২২ অর্থবছরে একই সময়ে (জুলাই-ডিসেম্বর) কৃষকরা ফেরত দিয়েছিলেন মোট কৃষি ঋণ স্থিতির ২৮ দশমিক ৫২ শতাংশ। টাকার অংকে ১৩ হাজার ৫৯৪ কোটি টাকা। সে সময় মোট কৃষি ঋণ স্থিতি ছিল ৪৭ হাজার ৬৫৯ কোটি ৫১ লাখ টাকা।
২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষকের ফেরত দেওয়ার হার ছিল ২৬.৭৩ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে একই সময়ে কৃষকের ফেরত দেওয়ার হার ছিল ৩১ শতাংশ।
কৃষি ঋণ ফেরত দেওয়ার এই প্রভাব কৃষকের খেলাপি ঋণেরও পড়েছে। লকডাউন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত সব মিলিয়ে আর্থিক খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল, যা এখনো বিদ্যমান আছে। মানুষের আয় কমেছে, খরচ বেড়েছে। আর এই আঘাতে সঞ্চয় কমেছে। এ কারণে আর্থিক খাতে তারল্য কমছে। এর মধ্যেও কৃষকরা তাদের ঋণের অর্থ ফেরত দিয়েছেন। খেলাপি ঋণও এ সময়ে ফেরত বেড়েছে। আর্থিক খাতের উদ্যোক্তারা এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
তথ্যে দেখা যায়, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৮ কোটি ৬৭ লাখ টাকা। যা মোট কৃষি ঋণ স্থিতির ৭ দশমিক ৪৯ শতাংশ। আগের বছরে একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭ দশমিক ৮১ শতাংশ। টাকার অংকে যা ৩ হাজার ৭২১ কোটি ৯০ লাখ টাকা। পরিমাণ এবং মোট ঋণের অংশ- দুটোই কমেছে খেলাপি ঋণ।
করোনা মহামারি আগে ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ৩৯ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ১০ দশমিক ২৪ শতাংশ। লকডাউনের সময়ে ঋণের কিস্তি না দিলেও খেলাপি হবে না-এ ধরনের সুবিধা দেওয়া হয়। এ কারণে খেলাপি ঋণে কিছু প্রভাব পড়েছে। কিন্তু লকডাউন পরবর্তী এ সুবিধা উঠে গেলেও খেলাপি কৃষক বাড়েনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)