অমুসলিম মহিলাদের দ্বীন ইসলাম গ্রহণের ঈমানদীপ্ত ঘটনা: গবেষণা করতে যেয়ে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ জার্মান নও-মুসলিম নারী ‘ক্যাথেরিন হুফার’র
গবেষণার মাধ্যমে সম্মানিত দ্বীন ইসলাম উনার সত্যতাকে উপলব্ধি করে এই মহান দ্বীন গ্রহণ করেছেন এমন নারীদের মধ্যে জার্মান নারী ক্যাথেরিন হুফারও অন্যতম। এই গবেষক মহিলা বলেছেন:
‘আমি জন্ম নিয়েছিলাম ১৯৬৮ সালে জার্মানির স্টুটগার্ট শহরে এক ক্যাথলিক পরিবারে। আমার পরিবার খ্রিস্ট ধর্মের অনুষ্ঠানগুলো পালনকে বেশ গুরুত্ব দিত এবং প্রতি রোববার গির্জার প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিত। কিন্তু আমি যখন ১৪ বছর বয়সে পা দেই তখন দেখলাম যে, ধর্মীয় অনুষ্ঠানগুলো পালনে আমার কোনো আগ্রহ নেই। আর ধর্ম বিষয়ে যেসব জ্ঞান অর্জন করতাম সেগুলোকে আধুনিক বা বর্তমান জীবন-যাপনের সঙ্গে মিলাতে পারতাম না এবং এইসব জ্ঞান আমার কাছে বোধগম্য ছিল না। ধর্মীয় বিষয়ের প্রতি অনাগ্রহহীনতার কারণে কিছুকাল এক জ্যোতিষী বা গণকের কাছে যেতাম। কিন্তু সেই গণক আমার আধ্যাত্মিক চাহিদার কোনো সদুত্তর দিতে পারেনি। কয়েক বছর পর আমি একজন মুসলমানের সঙ্গে পরিচিত হই। তার চিন্তাধারা ও জীবন-যাপনের পদ্ধতি আমাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার দিকে আকৃষ্ট করে। ফলে এ সম্মানিত দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সক্রিয় হয়ে উঠি। '
সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে কিছুকাল পড়াশোনার পর এ দ্বীনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে থাকেন জার্মান নওমুসলিম নারী ক্যাথেরিন হুফার। এ অবস্থায় তিনি হিজাব ও নামাজ সম্পর্কে গবেষণা করতে থাকেন। এসব বিষয়ে অনেক গবেষণার পর হুফার সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতি ঈমান আনেন।
সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের পরের অনুভূতি প্রসঙ্গে হুফার বলেছেন: ‘সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের পর আগের চেয়েও বেশি প্রশান্তি অনুভব করলাম। কারণ, আমি এখন এই বিশ্ব জগতের ¯্রষ্টা উনার ওপর নির্ভর করছি এবং উনার ওপর বিশ্বাস রাখছি। আমার জীবনে এখন রয়েছে স্পষ্ট লক্ষ্য। তাই ব্যক্তিগতভাবে খুবই প্রশান্তি ও আস্থা অনুভব করছি। এখন বিশ্ব জগতের ¯্রষ্টা উনার সম্পর্কে আমার বিশ্বাস ও জ্ঞান অনেক বেশি পরিপূর্ণ। আমি বুঝতে পেরেছি যে, জীবনের পরিপূর্ণ কল্যাণ রয়েছে মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক মানার মধ্যেই। সম্মানিত দ্বীন ইসলাম উনাকে জানতে পারায় আমি এখন জীবনের গভীর অর্থ ও লক্ষ্য খুঁজে পেয়েছি। আমার জীবন এখন বস্তুবাদীদের জীবনের মত অর্থহীন নয়। দুঃখজনকভাবে পশ্চিমাদের সমাজ জীবনের ওপর ধর্মের খুব কম প্রভাব রয়েছে। আসলে পাশ্চাত্যে ও বিশেষ করে আমেরিকায় খ্রিস্টান ধর্ম তার অর্থ হারিয়ে ফেলেছে। অথচ মুসলমানরা ব্যক্তিগত ও সামাজিক দিক থেকে পশ্চিমাদের চেয়ে অনেক ভিন্ন। কারণ, উনারা পবিত্র কুরআন শরীফের এ বাক্যটিতে বিশ্বাসী যেখানে বলা হয়েছে- ‘প্রত্যেক মুসলমান হল ভাই ভাই। উনাদের পারস্পরিক সম্পর্ক খুবই হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ। (পবিত্র সূরা হুজুরাত শরীফ-পবিত্র আয়াত শরীফ ১০) উনারা একে-অপরকে দেখতে যান এবং বন্ধু ও প্রতিবেশীদের সমস্যাগুলোর সমাধান করে। ’
জার্মান নওমুসলিম নারী ক্যাথেরিন হুফার সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের পদ্ধতি ও বিশ্বের মুসলমানদের অবস্থা প্রসঙ্গে বলেছেন: ‘বই-পুস্তক পড়ে সত্যকে জানা যায়। কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের আরেকটি পদ্ধতি হল আমল তথা বাস্তবে দ্বীনের চর্চা বা অনুশীলন। কথা কখনও কাজের চেয়ে বেশি কার্যকর নয়। মুসলমানরা যেসবে বিশ্বাস করেন তা যদি বাস্তবে চর্চা করেন তাহলে বিশ্বের অন্যদের ওপর তার প্রভাব হবে অনেক বেশি। দুঃখজনকভাবে মুসলমানরা এখন অনেক সংকটের শিকার। পাশ্চাত্য সম্মানিত দ্বীন ইসলাম উনার গুরুত্ব বুঝতে পেরেছে এবং এটা জানে যে সম্মানিত দ্বীন ইসলাম এগিয়ে গেলে অনেকেই এতে আকৃষ্ট হবে। তাই পাশ্চাত্য নানা কূট-কৌশলে সম্মানিত দ্বীন ইসলাম উনার অগ্রগতিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস, মুসলমানরা যদি একে-অপরকে সাহায্য করেন এবং ঐক্যবদ্ধ থাকেন তাহলে উনারা শত্রুদের মোকাবেলায় বিজয়ী হবেন। ’
-উম্মু রাহাত।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।