অবৈধ বিদেশি ধরতে এবার শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে বিদেশিদের বৈধতা অর্জনের জন্য বেঁধে দেওয়া সময় আজ ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। তবে যারা এই সময়ের মধ্যে বৈধ হবে না, তাদের গ্রেপ্তারসহ শাস্তির আওতায় আনা হবে। জানা গেছে, সরকারের কাছে ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিকের তথ্য রয়েছে। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন বলে জানা গেছে।
এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন-সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের বেশি কেউ দেশে অবস্থান করলে তাকে জরিমানা দিতে হবে। এই জরিমানা আগের থেকে পাঁচগুণ বাড়ানো হয়েছে। দিনপ্রতি ২০০ টাকার স্থলে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা যেত। সেই আইন উঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন হিসাব করে জরিমানা দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত যে নিজ দেশে ফিরতে চায়, সে ফিরতে পারবে। এরপরও যদি কেউ থেকে যায় তাকে আইনের আওতায় আনা হবে।
সূত্র জানায়, ১৬৯টি দেশের ৫০ হাজারের বেশি মানুষ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, যাদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ভারতের প্রায় ২৪ হাজার এবং চীনের ৮ হাজার নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন। আর পাকিস্তানের নাগরিক রয়েছেন প্রায় ২ হাজার। কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়ার মতো উন্নত দেশের কিছু নাগরিকও অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান করছেন নাইজেরিয়া, ক্যামেরুন, মালি, কঙ্গো, তানজানিয়া, ঘানা, গিনি, উগান্ডা, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, পেরু, আলজেরিয়া, চীন, ইউক্রেন ও থাইল্যান্ডের নাগরিকরাও। বিদেশি এসব নাগরিক ভ্রমণ, ব্যবসা, শিক্ষার্থী, খেলোয়াড় এবং অন অ্যারাইভাল বা পোর্ট এন্ট্রি ভিসায় এই দেশে প্রবেশ করেছে।
এদিকে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিটকে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ বলেন, ডেটলাইন ধরে কোনো বিশেষ নির্দেশনা নেই। তবে অবৈধ যে কোনো বিষয়কে সামনে রেখে আমরা অভিযান জোরদার করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












