অপারেশন থিয়েটারে চিৎকার করায় রোগীকে ডাক্তারের চড়!
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কে কে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে রোগীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ভুক্তভোগী জানান, অস্ত্রোপচারের সময় ব্যথায় চিৎকার করলে তাকে থাপ্পড় মারে চিকিৎসক।
অভিযোগটি উঠেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম বলেন, অনেকদিন আগে অ্যালার্জির কারণে নেয়া একটি ইনজেকশনের জায়গায় গুরুতর ইনফেকশন হয় তার। তীব্র হাতের ব্যথা নিয়ে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে পরীক্ষার পর জানানো হয় অস্ত্রোপচার করতে হবে। কিন্তু দালালের কথায় ভর্তি হন স্থানীয় কে কে হাসপাতালে।
সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থিসিয়া দেয়ার পর শুরু হয় অপারেশন। তবে তীব্র যন্ত্রণা অনুভব করায় সে সময় চিৎকার করতে থাকেন বলেও জানান আনোয়ারা বেগম। তিনি বলেন, এ সময় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে সজোরে থাপ্পড় মারেন তাকে। এতে গালে ক্ষত সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ।
যদিও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, রোগী নাড়াচাড়া করার সময় বিছানা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন তাকে ধরে ওঠানোর সময় ব্যথা লেগে থাকতে পারে। তবে কেন এনেস্থিসিয়া কাজ করেনি সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)