অপারেশন ডেভিল হান্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি: এমএসএফ
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে মনে করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
গতকাল জুমুয়াবার ‘ফেব্রুয়ারির মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন’ শিরোনামে এমন চিত্র তুলে ধরেছে সংস্থাটি। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে এমএসএফ।
সংস্থাটির মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণের মতো অপরাধ যেভাবে সংঘটিত হচ্ছে, তাতে নাগরিক জীবনকে উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত করে তুলছে। এলাকাভিত্তিক চাঁদাবাজি, মহাসড়কে প্রকাশ্যে দম্পতিকে কোপানো, নিজ বাসার সামনে ছিনতাইকারীদের গুলির ঘটনা, চলন্ত বাসে সংঘবদ্ধ ডাকাত দল কর্তৃক যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যাওয়া, বাসের মধ্যে নারীদের শ্লীলতাহানির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সামগ্রিক অবস্থার অবনতি বিবেচনায় নিয়ে অন্তর্র্বতীকালীন সরকার দেশের সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। বাস্তবে চলতি মাসে (ফেব্রুয়ারি) উদ্ভূত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
যৌথবাহিনীর অভিযানে বিচারবহির্ভূত হত্যাকা-:
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী-চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিচারবহির্ভূত হত্যাকা- বা যৌথ বাহিনীর অভিযানকালে গোলাগুলির একটি ঘটনায় ২ জন সন্ত্রাসী নিহত হন। অপরদিকে কক্সবাজার বিমান ঘাঁটিতে একটি ঘটনার জেরে গুলিতে শিহাব কবির নাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়। ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু:
ফেব্রুয়ারি মাসে কারা হেফাজতে একজন নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারি মাসে কারা হেফাজতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
এমএসএফের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ফেব্রুয়ারিতে কারা হেফাজতে মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৬ জন, কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে, যশোর কেন্দ্রীয় কারাগারে, সিলেট কেন্দ্রীয় কারাগারে, গাজীপুর জেলা কারাগারে, নওগাঁ জেলা কারাগারে, খুলনা জেলা কারাগারে একজন করে বন্দীর মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজবাড়ী জেলা কারাগারে একজন নারী ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।
রাজনৈতিক সহিংসতায় হতাহত:
এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ও মামলার সংখ্যা কমে গেলেও দুষ্কৃতকারী কর্তৃক রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাসহ নিজেদের অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে নিজদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে। যা জনমনে নিরাপত্তাহীনতা, ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে।
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী- ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতার ৩৯টি ঘটনায় এর শিকার হয়েছেন ৩৯৩ জন। তাদের মধ্যে ৩ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতেরা ৩ জন বিএনপির কর্মী ও সমর্থক।
এ ছাড়াও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সহিংসতার ৩৯টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের ৩৩ টি, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব দুটি, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের চারটি ঘটনা ঘটেছে। এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর ১২টি হামলার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৪৩ জন।
সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের লঙ্ঘন:
এমএসএফের প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারি মাসে সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। এ মাসে ২১টি ঘটনায় ৩৮ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, ফৌজদারি তদন্ত, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়াও এ মাসে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন।
আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৩১ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন তিনজন সাংবাদিক এবং আইনি হয়রানির শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এ মাসের ২১টি সাংবাদিক নির্যাতন সংক্রান্ত সাতটি ঘটনাতে বিএনপি, একটিতে পুলিশ, একটিতে আওয়ামী লীগ, দুটিতে ভূমিদস্যু, দুটিতে ব্যবসায়ী, একটিতে নারী, দুটিতে সন্ত্রাসী বাহিনী, চারটিতে দুষ্কৃতকারী ও একটিতে ছাত্র-জনতার উচ্ছৃঙ্খল মবের সংশ্লিষ্টতা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












