অনুন্নত যোগাযোগ-রক্ষণাবেক্ষণের অভাবে ‘বিকি বিল’
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন লাল শাপলার বিল। জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সম্ভাবনাময় এ পর্যটন স্পট ‘বিকি বিল’ বা ‘শাপলার বিল’ নামে বহুল পরিচিত।
প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত এই বিলের প্রাকৃতিকভাবেই জন্মায় শাপলা। বিকি বিলে লাল শাপলার পাশাপাশি জন্মে সাদা ও বেগুনি রঙের শাপলাও।
স্থানীয়রা বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বিকি বিল। এই বিলের সৌন্দর্য রক্ষার জন্য রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি গরুর খাদ্যের জোগান দিতে স্থানীয়দের শাপলা কেটে নিয়ে যাওয়া বন্ধ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা কামাল হোসেন জানান, গত ৪-৫ বছর ধরেই এই বিল সবার কাছেই ব্যাপক জনপ্রিয়। কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে অনেকে এখানে আসতে চান না। বিকি বিলের সৌন্দর্য রক্ষার স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাই। এতে করে সুনামগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আবার জনপ্রিয়তা ফিরে পাবে এই বিকি বিল।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, আমি মাত্রই এই জেলায় এসেছি। আমরা এ ব্যাপারে কাজ করবো, এ বিষয়ে পরিকল্পনা আছে। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র মানেই শুধু টাঙ্গুয়ার হাওর না। পুরো সুনামগঞ্জকে আমরা পর্যটনের রোল মডেল হিসেবে দাড় করতে চাই। হাওরের জীবন, জীবিকা ও বৈচিত্র্য রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশের জন্য চেষ্টা করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)